(সীদোনীয়েরা ঐ হর্মোণকে সিরিয়োণ বলে, এবং ইমোরীয়েরা তাহাকে সনীর বলে।)
Cross references
অর্ণোন উপত্যকার সীমাস্থ অরোয়ের অবধি সীওন পর্ব্বত অর্থাৎ হর্মোণ পর্য্যন্ত সমস্ত দেশ,
সেয়ীরগামী হালক পর্ব্বত হইতে হর্মোণ পর্ব্বতের তলস্থ লিবানোনের তলভূমিতে স্থিত বাল্গাদ পর্য্যন্ত হস্তগত করিলেন, এবং তাহাদের সমস্ত রাজাকে ধরিয়া আঘাতপূর্ব্বক বধ করিলেন।
আর মনঃশির অর্দ্ধবংশের সন্তানগণ সেই দেশে বসতি করিত; তাহারা বৃদ্ধি পাইয়া বাশন অবধি বাল হর্ম্মোণ, সনীর ও হর্ম্মোণ পর্ব্বত পর্য্যন্ত ব্যাপিয়া গিয়াছিল।
তিনি নাচাইতেছেন তাহাদিগকে গোবৎসের ন্যায়, লিবানোন ও শিরিয়োণকে গবয় শাবকের ন্যায়।
তুমিই উত্তর ও দক্ষিণ দিকের সৃষ্টি করিয়াছ; তাবোর ও হর্ম্মোণ তোমার নামে আনন্দধ্বনি করে।
তাহা হর্ম্মোণের শিশিরের সদৃশ, যাহা সিয়োন পর্ব্বতে ক্ষরিয়া পড়ে; কারণ তথায় সদাপ্রভু আশীর্ব্বাদ আজ্ঞা করিলেন, অনন্তকালের জন্য জীবন আজ্ঞা করিলেন।
আমারই সঙ্গে লিবানোন হইতে আইস, কান্তে! আমারই সঙ্গে লিবানোন হইতে আইস; অবলোকন কর অমানার শৃঙ্গ হইতে, শনীর ও হর্ম্মোণ পর্ব্বতের শৃঙ্গ হইতে, সিংহদের বাসস্থান হইতে, চিত্রব্যাঘ্রদের পর্ব্বত হইতে।
তাহারা সনীরীয় দেবদারু কাষ্ঠে তোমার সমস্ত তক্তা প্রস্তুত করিয়াছে, তোমার জন্য মাস্তুল প্রস্তুত করণার্থে লিবানোন হইতে এরস বৃক্ষ গ্রহণ করিয়াছে।