Home Bibles ইজেকিয়েল 26:2 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 26:2 · বাংলা বাইবেল

হে মনুষ্য-সন্তান, যিরূশালেমের বিষয়ে সোর বলিয়াছে, ‘বাহবা, জাতিগণের পুরদ্বার ভগ্ন হইল; সে আমার দিকে ফিরিয়াছে; আমি পূর্ণা হইব, সে ত উচ্ছিন্ন হইয়াছে;’

Cross references

যিহোশূয় 19:29

পরে সে সীমা ঘুরিয়া রামায় ও প্রাচীর-বেষ্টিত সোর নগরে গেল, পরে সে সীমা ঘুরিয়া হোষাতে গেল, এবং অক্‌ষীব প্রদেশস্থ সমুদ্রতীর,

২ শমূয়েল 5:11

আর সোরের রাজা হীরম দায়ূদের নিকটে দূতগণকে এবং এরস কাষ্ঠ, সূত্রধর ও ভাস্করদিগকে পাঠাইলেন; তাহারা দায়ূদের জন্য এক বাটী নির্ম্মাণ করিল।

গীতসংহিতা 35:21

তাহারা আমার বিরুদ্ধে মুখ ব্যাদান করিত; বলিত, ‘অহো! অহো! আমাদের চক্ষু দেখিয়াছে।’

গীতসংহিতা 40:15

তাহারা আপনাদের লজ্জা প্রযুক্ত স্তম্ভিত হউক, যাহারা আমাকে বলে, অহো! অহো!

গীতসংহিতা 40:16

যাহারা তোমার অন্বেষণ করে, তাহারা সকলে তোমাতে আমোদ ও আনন্দ করুক; যাহারা তোমার পরিত্রাণ ভালবাসে, তাহারা সতত বলুক, সদাপ্রভু মহিমান্বিত হউন।

গীতসংহিতা 70:3

যাহারা বলে, অহো, অহো, তাহারা আপনাদের লজ্জা প্রযুক্ত ফিরিয়া যাউক।

গীতসংহিতা 83:2

কেননা, দেখ, তোমার শত্রুগণ গর্জ্জন করিতেছে, তোমার বিদ্বেষিগণ মস্তক তুলিয়াছে।

গীতসংহিতা 83:7

গবাল, অম্মোন ও অমালেক, সোর-বাসীদের সহিত পলেষ্টীয়া;

যিশাইয় 23:1

হে তর্শীশের জাহাজ সকল, হাহাকার কর, কেননা সর্ব্বনাশ হইল, গৃহ কিম্বা প্রবেশের পথমাত্র নাই; এই সমাচার কিত্তীম দেশ হইতে উহাদের প্রতি প্রকাশিত হইল।

যিরমিয় 25:22

ইদোম, মোয়াব ও অম্মোন-সন্তানগণ; এবং সোরের সমস্ত রাজা, সীদোনের সমস্ত রাজা, ও সমুদ্রপারস্থ উপকূলের রাজগণ,

যিরমিয় 27:3

আর যে দূতগণ যিরূশালেমে যিহূদা-রাজ সিদিকিয়ের নিকটে আসিয়াছে, তাহাদের দ্বারা ইদোমের রাজার, মোয়াবের রাজার, অম্মোন-সন্তানগণের রাজার, সোরের রাজার ও সীদোনের রাজার নিকটে তাহা পাঠাও।

যিরমিয় 47:4

কেননা সমস্ত পলেষ্টীয়কে বিনষ্ট করিবার দিন, সোর ও সীদোনের প্রত্যেক অবশিষ্ট সহকারীকে উচ্ছিন্ন করিবার দিন আসিতেছে; কারণ সদাপ্রভু পলেষ্টীয়দিগকে, কপ্তোরের উপকূলের অবশিষ্ট লোককে, বিনষ্ট করিবেন।

যিরমিয় 49:1

অম্মোন-সন্তানগণের বিষয়। সদাপ্রভু এই কথা কহেন, ইস্রায়েলের কি পুত্র নাই? তাহার উত্তরাধিকারী কি কেহ নাই? তবে মিল্‌কম কেন গাদের ভূমি অধিকার করে, ও তাহার প্রজারা উহার নগরসমূহে বাস করে?

বিলাপগাথা 1:1

হায়, সেই নগরী কেমন একাকিনী বসিয়া আছে, যে লোকে পরিপূর্ণা ছিল। সে বিধবার ন্যায় হইয়াছে, যে জাতিগণের মধ্যে প্রধানা ছিল। প্রদেশ-সমূহের মধ্যে যে রাজ্ঞী ছিল, সে কর্ম্মাধীনা দাসী হইয়াছে।

ইজেকিয়েল 25:2

হে মনুষ্য-সন্তান, তুমি অম্মোন-সন্তানদের দিকে মুখ রাখ, ও তাহাদের বিরুদ্ধে ভাববাণী বল।

ইজেকিয়েল 25:3

তুমি অম্মোন-সন্তানদিগকে বল, তোমরা প্রভু সদাপ্রভুর বাক্য শুন। প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি আমার ধর্ম্মধাম অপবিত্রীকৃত দেখিয়া তাহার বিষয়ে, ইস্রায়েল-ভূমি ধ্বংসিত দেখিয়া তাহার বিষয়ে, এবং যিহূদা-কুল বন্দি হইয়া যাত্রা করিয়াছে দেখিয়া তাহার বিষয়ে, বলিয়াছ, ‘বাহবা, বাহবা’;

ইজেকিয়েল 25:6

কেননা প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি ইস্রায়েল-দেশের বিরুদ্ধে হাততালি দিয়াছ, পদাঘাত করিয়াছ ও প্রাণের সহিত সম্পূর্ণ অবজ্ঞাভাবে আনন্দ করিয়াছ।

ইজেকিয়েল 25:10

বাল্‌মিয়োনে ও কিরিয়াথয়িমে, অম্মোন-সন্তানদের বিরুদ্ধে পূর্ব্বদেশের লোকদের জন্য পথ প্রস্তুত করিয়া দেশ অধিকারার্থে দিব, এইরূপে জাতিগণের মধ্যে অম্মোন-সন্তানেরা আর স্মৃতিপথে আসিবে না।

ইজেকিয়েল 27:1

আবার সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল,

ইজেকিয়েল 36:2

প্রভু সদাপ্রভু এই কথা কহেন, শত্রু তোমাদের বিরুদ্ধে বলিয়াছে, ‘বাহবা!’ আর, ‘সেই চিরন্তন উচ্চস্থলী সকল আমাদের অধিকার হইল;’

যোয়েল 3:4

আবার হে সোর, হে সীদোন, হে পলেষ্টীয়দের সমস্ত অঞ্চল, আমার কাছে তোমরা কি? তোমরা কি প্রতিফল বলিয়া আমার অপকার করিবে? আমার অপকার করিলে আমি অবিলম্বে ও অতি শীঘ্র সেই অপকারের ফল তোমাদেরই মস্তকে বর্ত্তাইব।

আমোস 1:9

সদাপ্রভু এই কথা কহেন, সোরের তিনটা অধর্ম্ম প্রযুক্ত ও চারিটা প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না, কেননা তাহারা সমস্ত লোককে ইদোমের হস্তে সমর্পণ করিয়াছিল, ভ্রাতৃ-নিয়ম স্মরণ করিল না;

জখরিয় 9:2

আর তাহার পার্শ্বে স্থিত হমাৎ এবং প্রচুর জ্ঞানবিশিষ্ট সোব ও সীদোনও তাহার ভাগী হইবে।

প্রেরিতদের কার্য 2:5

ঐ সময়ে যিহূদীরা, আকাশের নিম্নস্থিত সমস্ত জাতি হইতে আগত ভক্ত লোকেরা, যিরূশালেমে বাস করিতেছিল।

Interlinear

Choose Theme