Home Bibles ২ শমূয়েল 5:11 · বাংলা বাইবেল
২ শমূয়েল 5:11 · বাংলা বাইবেল

আর সোরের রাজা হীরম দায়ূদের নিকটে দূতগণকে এবং এরস কাষ্ঠ, সূত্রধর ও ভাস্করদিগকে পাঠাইলেন; তাহারা দায়ূদের জন্য এক বাটী নির্ম্মাণ করিল।

Cross references

যিহোশূয় 19:29

পরে সে সীমা ঘুরিয়া রামায় ও প্রাচীর-বেষ্টিত সোর নগরে গেল, পরে সে সীমা ঘুরিয়া হোষাতে গেল, এবং অক্‌ষীব প্রদেশস্থ সমুদ্রতীর,

২ শমূয়েল 7:1

পরে রাজা যখন আপন গৃহে বাস করিতে লাগিলেন, এবং সদাপ্রভু চারিদিকের সমস্ত শত্রু হইতে তাঁহাকে বিশ্রাম দিলেন,

২ শমূয়েল 7:2

তখন রাজা নাথন ভাববাদীকে কহিলেন, দেখুন, আমি এরস কাষ্ঠের গৃহে বাস করিতেছি, কিন্তু ঈশ্বরের সিন্দুক যবনিকার মধ্যে বাস করিতেছে।

১ রাজাবলি 5:1

আর সোরের রাজা হীরম শলোমনের নিকটে আপন দাসগণকে পাঠাইলেন; কেননা লোকেরা তাঁহার পিতার স্থানে তাঁহাকেই রাজপদে অভিষেক করিয়াছে, তিনি এই কথা শুনিয়াছিলেন; বাস্তবিক হীরম দায়ূদকে বরাবর ভালবাসিতেন।

১ রাজাবলি 5:8

পরে হীরম শলোমনের কাছে লোক পাঠাইয়া কহিলেন, আপনি আমার কাছে যে কথা বলিয়া পাঠাইয়াছেন, তাহা আমি শুনিলাম; আমি এরসকাষ্ঠ ও দেবদারুকাষ্ঠ সম্বন্ধে আপনার সমস্ত অভীষ্ট সিদ্ধ করিব।

১ রাজাবলি 5:15

আর শলোমনের সত্তর সহস্র ভারবাহক, ও পর্ব্বতে আশী সহস্র প্রস্তরছেদক ছিল।

১ রাজাবলি 5:18

পরে শলোমনের রাজেরা ও হীরমের রাজেরা, এবং গিব্লীয়েরা সে সকল তক্ষণ করিল; এইরূপে তাহারা গৃহ নির্ম্মাণ করিবার জন্য কাষ্ঠ ও প্রস্তর সকল প্রস্তত করিল।

১ রাজাবলি 7:1

আর শলোমন তের বৎসর আপন বাটী নির্ম্মাণে ব্যাপৃত থাকিলেন; পরে আপনার সমুদয় বাটীর নির্ম্মাণ সমাপন করিলেন।

১ ইতিহাস 14:1

আর সোরের রাজা হীরম দায়ূদের জন্য এক বাটী নির্ম্মাণার্থে তাঁহার নিকটে দূত এবং এরসকাষ্ঠ, ভাস্কর ও সূত্রধর পাঠাইলেন।

উপদেশক 2:4

আমি আপনার জন্য মহৎ মহৎ কার্য্য করিলাম, আপনার জন্য নানা স্থানে বাটী নির্ম্মাণ করিলাম, আপনার জন্য দ্রাক্ষাক্ষেত্রসমূহ প্রস্তুত করিলাম;

যিরমিয় 22:14

যে বলে, ‘আমি আপনার নিমিত্ত এক বৃহৎ বাটী ও প্রশস্ত উচ্চ কুঠরী নির্ম্মাণ করিব,’ এবং সে আপনার নিমিত্ত বাতায়ন-দ্বার কাটে; আর এরস কাষ্ঠ দিয়া ঘর মুড়ান হয়, এবং সিন্দুরবর্ণ রঙ্গ লেপন করা যায়।

Interlinear

Choose Theme