প্রভু সদাপ্রভু এই কথা কহেন, পলেষ্টীয়েরা প্রতিশোধ লইবার ভাবে কর্ম্ম করিয়াছে, হাঁ, চিরশত্রুতা প্রযুক্ত বিনাশ করণার্থে প্রাণের অবজ্ঞার সহিত প্রতিশোধ লইয়াছে;
Cross references
আর শিম্মোন তিম্নায় নামিয়া গেলেন, ও তিম্নায় পলেষ্টীয়দের কন্যাদের মধ্যে একটী রমণীকে দেখিতে পাইলেন।
পরে ইস্রায়েল যুদ্ধার্থে পলেষ্টীয়দের বিপরীতে বাহির হইয়া এবন্-এষরে শিবির স্থাপন করিল, এবং পলেষ্টীয়েরা অফেকে শিবির স্থাপন করিল।
শৌল [ত্রিশ] বৎসর বয়সে রাজা হন। দুই বৎসর ইস্রায়েলের উপরে রাজত্ব করিলে পর শৌল আপনার জন্য ইস্রায়েলের মধ্যে তিন সহস্র লোক মনোনীত করিলেন;
পরে পলেষ্টীয়েরা যুদ্ধ করিবার জন্য সৈন্যসামন্ত সংগ্রহ করিয়া যিহূদার অধিকারস্থ সোখোতে একত্র হইল, এবং সোখোর ও অসেকার মধ্যে এফস্দম্মীমে শিবির স্থাপন করিল।
পরে দায়ূদ নোবে অহীমেলক যাজকের নিকটে উপস্থিত হইলেন; আর অহীমেলক কাঁপিতে কাঁপিতে আসিয়া দায়ূদের সহিত সাক্ষাৎ করিলেন, ও তাঁহাকে কহিলেন, আপনি একা কেন? আপনার সঙ্গে কেহ নাই কেন?
তৎপরে দায়ূদ পলেষ্টীয়দিগকে আঘাত করিয়া নত করিলেন, আর দায়ূদ পলেষ্টীয়দের হস্ত হইতে প্রধান নগরের কর্ত্তৃত্ব হরণ করিলেন।
তাহার পুত্র ইলিয়াদা, তাহার পুত্র তহৎ, তাহার পুত্র সাবদ, তাহার পুত্র শূথেলহ; আর এৎসর ও ইলিয়াদ; দেশজাত গাতের লোকেরা তাহাদিগকে বধ করিল, কেননা তাহারা উহাদের পশু হরণার্থে নামিয়া আসিয়াছিল।
আর পলেষ্টীয়েরা নিম্নভূমির ও যিহূদার দক্ষিণাঞ্চলের নগর সকল আক্রমণ করিয়া বৈৎশেমশ, অয়ালোন, গদেরোৎ, সোখো ও তাহার উপনগরগুলি, তিম্না ও তাহার উপনগরগুলি, এবং গিম্সো ও তাহার উপনগরগুলি হস্তগত করিয়া সেই সকল স্থানে বসতি করিয়াছিল।
কারণ তাহারা একচিত্তে মন্ত্রণা করিয়াছে; তাহারা তোমার বিরুদ্ধে নিয়ম স্থাপন করে।
গবাল, অম্মোন ও অমালেক, সোর-বাসীদের সহিত পলেষ্টীয়া;
অরাম সম্মুখে ও পলেষ্টীয়েরা পশ্চাতে; তাহারা হা করিয়া ইস্রায়েলকে গ্রাস করিবে এই সকলেতেও তাঁহার ক্রোধ নিবৃত্ত হয় নাই, কিন্তু তাঁহার হস্ত এখনও বিস্তারিত রহিয়াছে।
যে বৎসর আহস রাজার মৃত্যু হয়, সেই বৎসরের এই ভাববাণী।
হে পলেষ্টিয়া, যে দণ্ড তোমাকে প্রহার করিত, তাহা ভগ্ন হইয়াছে বলিয়া সর্ব্বসাধারণে আনন্দ করিও না; কেননা সেই মূল-সর্প হইতে কেউটিয়া সর্প উৎপন্ন হইবে, এবং জ্বলন্ত উড়ুক্কু সর্প তাহার ফল হইবে।
এবং সমস্ত মিশ্রিত জাতি, ঊষ দেশের সমস্ত রাজা, ও পলেষ্টীয়দের দেশের সমস্ত রাজা, অস্কিলোন,
ফরৌণ ঘসা পরাজয় করিবার পূর্ব্বে পলেষ্টীয়দের বিষয়ে যিরমিয় ভাববাদীর নিকটে সদাপ্রভুর যে বাক্য উপস্থিত হইল, তাহার বৃত্তান্ত।
কেননা প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি ইস্রায়েল-দেশের বিরুদ্ধে হাততালি দিয়াছ, পদাঘাত করিয়াছ ও প্রাণের সহিত সম্পূর্ণ অবজ্ঞাভাবে আনন্দ করিয়াছ।
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ইদোম প্রতিশোধ লইবার ভাবে যিহূদা-কুলের প্রতি কর্ম্ম করিয়াছে, ও নিতান্ত দণ্ডণীয় হইয়াছে, তাহাদের প্রতিশোধ লইয়াছে;
আবার হে সোর, হে সীদোন, হে পলেষ্টীয়দের সমস্ত অঞ্চল, আমার কাছে তোমরা কি? তোমরা কি প্রতিফল বলিয়া আমার অপকার করিবে? আমার অপকার করিলে আমি অবিলম্বে ও অতি শীঘ্র সেই অপকারের ফল তোমাদেরই মস্তকে বর্ত্তাইব।
সদাপ্রভু এই কথা কহেন, ঘসার তিনটা অধর্ম্ম প্রযুক্ত ও চারিটা প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না, কেননা তাহারা ইদোমের কাছে সমর্পণ করিবার জন্য সমস্ত লোককে বন্দি করিয়া লইয়া গিয়াছিল;
কারণ ঘসা পরিত্যক্ত, ও অস্কিলোন ধ্বংসস্থান হইবে; অস্দোদের লোকেরা মধ্যাহ্নকালে তাড়িত হইবে, ও ইক্রোণ উন্মূলিত হইবে।
তাহা দেখিয়া অস্কিলোন ভয় পাইবে, ঘসাও দেখিয়া অতিশয় ব্যথিত হইবে, এবং ইক্রোণও তদ্রূপ হইবে, কেননা তাহার আশাভূমি লজ্জিত হইবে, ঘসা হইতে রাজা উচ্ছিন্ন হইবে, ও অস্কিলোনে বসতি থাকিবে না।