তৎপরে দায়ূদ পলেষ্টীয়দিগকে আঘাত করিয়া নত করিলেন, আর দায়ূদ পলেষ্টীয়দের হস্ত হইতে প্রধান নগরের কর্ত্তৃত্ব হরণ করিলেন।
Cross references
এই প্রকারে পলেষ্টীয়েরা নত হইল, এবং ইস্রায়েলের অঞ্চলে আর আসিল না। আর শমূয়েলের সমস্ত কালে সদাপ্রভুর হস্ত পলেষ্টীয়দের বিরুদ্ধে ছিল।
কিন্তু যোয়াব ও অবীশয় অব্নেরের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া গেলেন; সূর্য্যাস্তকালে গিবিয়োন প্রান্তরগামী পথের নিকটবর্ত্তী গীহের সম্মুখস্থ অম্মা গিরির কাছে উপস্থিত হইলেন।
পলেষ্টীয়েরা যখন শুনিল যে, দায়ূদ ইস্রায়েলের উপরে রাজপদে অভিষিক্ত হইয়াছেন, তখন পলেষ্টীয় সমস্ত লোক দায়ূদের অন্বেষণে উঠিয়া আসিল; দায়ূদ তাহা শুনিয়া দুর্গে নামিয়া গেলেন।
দায়ূদ সদাপ্রভুর আজ্ঞানুযায়ী কার্য্য করিলেন; গেবা হইতে গেষরের নিকট পর্য্যন্ত পলেষ্টীয়দিগকে আঘাত করিলেন।
আর তুমি যে কোন স্থানে গমন করিয়াছ, সেই স্থানে তোমার সহবর্ত্তী থাকিয়া তোমার সম্মুখ হইতে তোমার সমস্ত শত্রুকে উচ্ছেদ করিয়াছি। আর আমি পৃথিবীস্থ মহাপুরুষদের নামের মত তোমার নাম মহৎ করিব।
পলেষ্টীয়দের সহিত ইস্রায়েলের আবার যুদ্ধ বাধিল; তাহাতে দায়ূদ আপন দাসগণের সঙ্গে গিয়া পলেষ্টীয়দের সহিত যুদ্ধ করিলেন; আর দায়ূদ ক্লান্ত হইলেন।
তৎপরে দায়ূদ পলেষ্টীয়দিগকে আঘাত করিয়া নত করিলেন, আর পলেষ্টীয়দের হস্ত হইতে গাৎ ও তাহার উপনগর সকল হরণ করিলেন।
তুমি দেশ কম্পান্বিত করিয়াছ, বিদীর্ণ করিয়াছ; দেশের ভঙ্গের প্রতীকার কর, কেননা দেশ টলিতেছে।