Home Bibles ইজেকিয়েল 1:10 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 1:10 · বাংলা বাইবেল

তাহাদের মুখের আকৃতি এই; তাহাদের মানুষের মুখ ছিল, আর দক্ষিণদিকে চারিটীর সিংহের মুখ, এবং বামদিকে চারিটীর গোরুর মুখ, আবার চারিটীর ঈগল পক্ষীর মুখ ছিল।

Cross references

গণনা 2:3

পূর্ব্ব পার্শ্বে সূর্য্যোদয়ের দিকে আপন সৈন্য অনুসারে যিহূদার শিবিরের পতাকা সম্বন্ধীয় লোকেরা সন্নিবেশিত হইবে; এবং অম্মীনাদবের পুত্র নহশোন যিহূদা-সন্তানগণের অধ্যক্ষ হইবে।

গণনা 2:10

দক্ষিণ পার্শ্বে আপন সৈন্য অনুসারে রূবেণের শিবিরের পতাকা থাকিবে, এবং শদেয়ূরের পুত্র ইলীষূর রূবেণ-সন্তানগণের অধ্যক্ষ হইবে।

গণনা 2:18

পশ্চিম পার্শ্বে আপন সৈন্য অনুসারে ইফ্রয়িমের শিবিরের পতাকা থাকিবে, এবং অম্মীহূদের পুত্র ইলীশামা ইফ্রয়িম-সন্তানগণের অধ্যক্ষ হইবে।

গণনা 2:25

উত্তর পার্শ্বে আপন সৈন্য অনুসারে দানের শিবিরের পতাকা থাকিবে, এবং অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষর দান-সন্তানগণের অধ্যক্ষ হইবে।

দ্বিতীয় বিবরণ 28:49

সদাপ্রভু তোমার বিরুদ্ধে অতি দূর হইতে, পৃথিবীর প্রান্ত হইতে এক জাতিকে আনিবেন; যেমন ঈগল পক্ষী উড়িয়া আইসে, [সে সেইরূপ আসিবে]; সেই জাতির ভাষা তুমি বুঝিতে পারিবে না।

বিচারকগণ 14:18

পরে সপ্তম দিবসে সূর্য্য অস্তগত হইবার পূর্ব্বে ঐ নগরস্থ লোকেরা তাঁহাকে কহিল, মধু অপেক্ষা মিষ্ট কি? আর সিংহ অপেক্ষা বলবান কি? তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা যদি আমার গাভী দ্বারা চাষ না করিতে, আমার প্রহেলিকার অর্থ খুঁজিয়া পাইতে না।

১ ইতিহাস 12:8

আর গাদীয়দের মধ্যে কতকগুলি বলবান বীর পৃথক্‌ হইয়া প্রান্তরস্থিত দুর্গম স্থানে দায়ূদের নিকটে আসিয়াছিলেন; তাঁহারা ঢাল ও বড়শাধারী, যুদ্ধে দীক্ষিত পুরুষ; সিংহ-মুখের ন্যায় তাঁহাদের মুখ ছিল, ও তাঁহারা পর্ব্বতস্থ হরিণের ন্যায় দ্রুতগামী ছিলেন।

ইয়োব 39:27

তোমারই আজ্ঞাতে কি ঈগল ঊর্দ্ধে উঠে, উচ্চ স্থানে আপনার বাসা করে?

হিতোপদেশ 14:4

গোরু না থাকিলে যাবপাত্র পরিষ্কার থাকে; কিন্তু বলদের বলে ধনের বাহুল্য হয়।

যিশাইয় 40:31

কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে, তাহারা উত্তরোত্তর নূতন শক্তি পাইবে; তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষসহকারে ঊর্দ্ধে উঠিবে; তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না; তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না।

যিশাইয় 46:8

তোমরা ইহা স্মরণ কর, ও পুরুষত্ব দেখাও; হে অধর্ম্মাচারিগণ, মনোযোগ কর।

ইজেকিয়েল 10:14

প্রত্যেক প্রাণীর চারি মুখ; প্রথম মুখ করূবের মুখ, দ্বিতীয় মুখ মানুষের মুখ, তৃতীয় সিংহের মুখ ও চতুর্থ ঈগল পক্ষীর মুখ।

ইজেকিয়েল 41:19

বস্তুতঃ এক পার্শ্বস্থ খর্জ্জুরের দিকে মনুষ্যের মুখ, এবং অন্য পার্শ্বস্থ খর্জ্জূরের দিকে সিংহের মুখ চারিদিকে সমস্ত গৃহে শিল্পিত ছিল।

দানিয়েল 7:4

প্রথমটা সিংহের সদৃশ; এবং ঈগল পক্ষীর ন্যায় তাহার পক্ষ ছিল; আমি দেখিতে দেখিতে তাহার সেই দুই পক্ষ উৎপাটিত হইল, পরে তাহাকে ভূমি হইতে উঠাইয়া মানুষের মত দুই চরণে দাঁড় করান হইল, এবং মানুষের হৃদয় তাহাকে দত্ত হইল।

লূক 15:10

তদ্রূপ, আমি তোমাদিগকে বলিতেছি, এক জন পাপী মন ফিরাইলে ঈশ্বরের দূতগণের সাক্ষাতে আনন্দ হয়।

১ করিন্থীয় 9:9

কারণ মোশির ব্যবস্থায় লেখা আছে, “শস্যমর্দ্দনকারী বলদের মুখে জাল্‌তি বাঁধিও না।” ঈশ্বর কি বলদেরই বিষয় চিন্তা করেন?

১ করিন্থীয় 14:20

ভ্রাতৃগণ, তোমরা বুদ্ধিতে বালক হইও না, বরঞ্চ হিংসাতে শিশুগণের ন্যায় হও, কিন্তু বুদ্ধিতে পরিপক্ব হও।

প্রকাশিত বাক্য 4:7

প্রথম প্রাণী সিংহের তুল্য, দ্বিতীয় প্রাণী গোবৎসের তুল্য, তৃতীয় প্রাণী মনুষ্যের ন্যায় মুখমণ্ডলবিশিষ্ট, এবং চতুর্থ প্রাণী উড্ডীয়মান ঈগল পক্ষীর তুল্য।

প্রকাশিত বাক্য 5:5

তাহাতে সেই প্রাচীনবর্গের মধ্যে এক জন আমাকে কহিলেন, রোদন করিও না; দেখ, যিনি যিহূদাবংশীয় সিংহ, দায়ূদের মূলস্বরূপ, তিনি ঐ পুস্তক ও উহার সপ্ত মুদ্রা খুলিবার নিমিত্ত বিজয়ী হইয়াছেন।

Interlinear

Choose Theme