Home Bibles ১ ইতিহাস 12:8 · বাংলা বাইবেল
১ ইতিহাস 12:8 · বাংলা বাইবেল

আর গাদীয়দের মধ্যে কতকগুলি বলবান বীর পৃথক্‌ হইয়া প্রান্তরস্থিত দুর্গম স্থানে দায়ূদের নিকটে আসিয়াছিলেন; তাঁহারা ঢাল ও বড়শাধারী, যুদ্ধে দীক্ষিত পুরুষ; সিংহ-মুখের ন্যায় তাঁহাদের মুখ ছিল, ও তাঁহারা পর্ব্বতস্থ হরিণের ন্যায় দ্রুতগামী ছিলেন।

Cross references

১ শমূয়েল 23:14

পরে দায়ূদ প্রান্তরে নানা দুরাক্রম স্থানে বাস করিলেন, সীফ প্রান্তরে পাহাড় অঞ্চলে রহিলেন। আর শৌল প্রতিদিন তাঁহার অন্বেষণ করিলেন, কিন্তু ঈশ্বর তাঁহার হস্তে তাঁহাকে সমর্পণ করিলেন না।

১ শমূয়েল 23:29

পরে দায়ূদ তথা হইতে উঠিয়া গিয়া ঐন্‌-গদীস্থ নানা দুরাক্রম স্থানে বাস করিলেন।

১ শমূয়েল 24:22

তখন দায়ূদ শৌলের নিকটে দিব্য করিলেন। পরে শৌল বাটী চলিয়া গেলেন, কিন্তু দায়ূদ ও তাঁহার লোকেরা দুরাক্রম স্থানে উঠিয়া গেলেন।

২ শমূয়েল 1:23

শৌল ও যোনাথন জীবনকালে প্রিয় ও মনোহর ছিলেন, তাঁহারা মরণেও বিচ্ছিন্ন হইলেন না; তাঁহারা ঈগল অপেক্ষা বেগবান ছিলেন, সিংহ অপেক্ষা বলবান ছিলেন।

২ শমূয়েল 2:18

সে স্থানে যোয়াব, অবীশয় ও অসাহেল নামে সরূয়ার তিন পুত্র ছিলেন, সেই অসাহেল বন্য মৃগের ন্যায় চরণে দ্রুতগামী ছিলেন।

২ শমূয়েল 17:10

তাহা হইলে যে বীর্য্যবান ব্যক্তি সিংহ-হৃদয়ের ন্যায় হৃদয়বিশিষ্ট, সেও একান্ত গলিয়া যাইবে; কারণ সমস্ত ইস্রায়েল জানে যে, আপনার পিতা বিক্রমশালী, ও তাঁহার সঙ্গিগণ বীর্য্যবান লোক।

২ শমূয়েল 23:20

আর অনেক বিক্রমের কার্য্যকারী কব্‌সেলীয় এক বীরের সন্তান যিহোয়াদার পুত্র যে বনায়, তিনি মোয়াবীয় অরীয়েলের দুই পুত্রকে বধ করিলেন; তদ্ভিন্ন তিনি হিমানীর সময়ে গিয়া গর্ত্তের মধ্যে একটা সিংহকে মারিলেন।

১ ইতিহাস 11:16

আর দায়ূদ তখন দুর্গম স্থানে ছিলেন; এবং পলেষ্টীয়দের প্রহরী সৈন্যদল তখন বৈৎলেহমে ছিল।

১ ইতিহাস 11:22

আর কব্‌সেলীয় এক বীরের পৌত্র যিহোয়াদার পুত্র যে বনায় অনেক বিক্রমী কার্য্য করিয়াছিলেন, তিনি মোয়াবীয় অরিয়েলের দুই পুত্রকে বধ করিলেন; তদ্ভিন্ন তিনি হিমানীর সময়ে গিয়া গর্ত্তের মধ্যে একটা সিংহকে মারিলেন।

১ ইতিহাস 12:16

আর বিন্যামীনের ও যিহূদার সন্তানগণের মধ্যে কতকগুলি লোক দায়ূদের নিকটে দুর্গম স্থানে আসিয়াছিল।

২ ইতিহাস 25:5

পরে অমৎসিয় যিহূদাকে একত্র করিয়া, সমস্ত যিহূদা ও সমস্ত বিন্যামীন-সম্বন্ধীয় পিতৃকুলানুসারে সহস্রপতি ও শতপতিগণের অধীনে লোকদিগকে দাঁড় করাইলেন, এবং বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক লোকদিগকে গণনা করিয়া দেখিলেন, যুদ্ধে গমনযোগ্য তিন লক্ষ মনোনীত লোক, তাহারা বড়শা ও ঢাল ধরিতে সক্ষম।

হিতোপদেশ 6:5

আপনাকে হরিণের ন্যায় [ব্যাধের] হস্ত হইতে, পক্ষীর ন্যায় জালিকের হস্ত হইতে উদ্ধার কর।

হিতোপদেশ 28:1

কেহ তাড়না না করিলেও দুষ্ট পলায়; কিন্তু ধার্ম্মিকগণ সিংহের ন্যায় সাহসী।

পরমগীত 8:14

হে আমার প্রিয়, শীঘ্র চল, মৃগের কিম্বা হরিণশাবকের সদৃশ হও, সুগন্ধময় পর্ব্বতশ্রেণীর উপরে।

যিরমিয় 46:9

হে অশ্বগণ, উঠিয়া যাও; হে রথ সকল, উন্মত্তের ন্যায় হও; বীরগণ, ঢালধারী কূশ ও পূট, এবং ধনুর্দ্ধর ও ধনুকে চাড়াদায়ী লূদীয়গণ বহির্গত হউক।

Interlinear

Choose Theme