Home Bibles গণনা 2:10 · বাংলা বাইবেল
গণনা 2:10 · বাংলা বাইবেল

দক্ষিণ পার্শ্বে আপন সৈন্য অনুসারে রূবেণের শিবিরের পতাকা থাকিবে, এবং শদেয়ূরের পুত্র ইলীষূর রূবেণ-সন্তানগণের অধ্যক্ষ হইবে।

Cross references

আদিপুস্তক 49:3

রূবেণ, তুমি আমার প্রথমজাত, আমার বল ও আমার শক্তির প্রথম ফল, মহিমার প্রাধান্য ও পরাক্রমের প্রাধান্য।

গণনা 1:5

আর যে ব্যক্তিরা তোমাদের সহকারী হইবে, তাহাদের এই এই নাম। রূবেণের পক্ষে শদেয়ূরের পুত্র ইলীষূর।

গণনা 7:30

চতুর্থ দিবসে রূবেণ-সন্তানদের অধ্যক্ষ শদেয়ুরের পুত্র ইলীষুর।

গণনা 7:35

ও মঙ্গলার্থক বলির জন্য দুই গোরু, পাঁচ মেষ, পাঁচ ছাগ, একবর্ষীয় পাঁচ মেষবৎস; ইহা শদেয়ুরের পুত্র ইলীষুরের উপহার।

গণনা 10:6

তোমরা দ্বিতীয় বার রণবাদ্য বাজাইলে দক্ষিণদিক্‌স্থিত শিবিরের লোকেরা শিবির উঠাইবে; তাহাদের প্রস্থানার্থ রণবাদ্য বাজাইতে হইবে।

গণনা 10:18

তৎপরে আপন সৈন্যগণের সহিত রূবেণের শিবিরের পতাকা চলিল; শদেয়ূরের পুত্র ইলীষূর তাহাদের সেনাপতি ছিলেন।

১ ইতিহাস 5:1

ইস্রায়েলের জ্যেষ্ঠ পুত্র রূবেণের সন্তান—রূবেণ জ্যেষ্ঠ ছিলেন বটে, কিন্তু তিনি আপন পিতার শয্যা অশুচি করিয়াছিলেন, এই জন্য তাঁহার জ্যেষ্ঠাধিকার ইস্রায়েলের পুত্র যোষেফের সন্তানদিগকে দেওয়া গেল, আর বংশাবলি জ্যেষ্ঠাধিকার অনুসারে উল্লেখ করা হয় না।

Interlinear

Choose Theme