নির্ম্মল দীপবৃক্ষ, তাহার প্রদীপ সকল অর্থাৎ প্রদীপাবলি, তাহার সমস্ত পাত্র ও দীপার্থ তৈল,
Cross references
আর তুমি নির্ম্মল স্বর্ণের এক দীপবৃক্ষ প্রস্তুত করিবে; পিটান কার্য্যে সেই দীপবৃক্ষ প্রস্তুত হইবে; তাহার কাণ্ড, শাখা, গোলাধার, কলিকা ও পুষ্প তৎসহিত অখণ্ড হইবে।
আর তুমি ইস্রায়েল-সন্তানগণকে এই আদেশ করিবে, যেন তাহারা আলোর জন্য উখলিতে প্রস্তুত জিততৈল তোমার নিকটে আনে, যাহাতে নিয়ত প্রদীপ জ্বালান থাকে।
আর সমাগম-তাম্বুতে সাক্ষ্য-সিন্দুকের সম্মুখে স্থিত তিরস্করিণীর বাহিরে হারোণ ও তাহার পুত্রগণ সন্ধ্যা অবধি প্রাতঃকাল পর্য্যন্ত সদাপ্রভুর সম্মুখে তাহা প্রস্তুত রাখিবে; ইহা ইস্রায়েল-সন্তানদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি।
তুমি হারোণকে কহ, তাহাকে বল, তুমি প্রদীপগুলি জ্বালিলে সেই সাতটী প্রদীপ যেন দীপবৃক্ষের সম্মুখদিকে আলো দেয়।
তাহাতে হারোণ সেইরূপ করিলেন, দীপবৃক্ষের সম্মুখদিকে [আলো দিবার জন্য] সেই সকল প্রদীপ জ্বালিলেন, যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা করিয়াছিলেন।
তোমরা জগতের দীপ্তি; পর্ব্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না।
যেন তোমরা অনিন্দনীয় ও অমায়িক হও, এই কালের সেই কুটিল ও বিপথগামী লোকদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও, যাহাদের মধ্যে তোমরা জগতে জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাইতেছ,