Home Bibles যাত্রাপুস্তক 27:20 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 27:20 · বাংলা বাইবেল

আর তুমি ইস্রায়েল-সন্তানগণকে এই আদেশ করিবে, যেন তাহারা আলোর জন্য উখলিতে প্রস্তুত জিততৈল তোমার নিকটে আনে, যাহাতে নিয়ত প্রদীপ জ্বালান থাকে।

Cross references

যাত্রাপুস্তক 25:31

আর তুমি নির্ম্মল স্বর্ণের এক দীপবৃক্ষ প্রস্তুত করিবে; পিটান কার্য্যে সেই দীপবৃক্ষ প্রস্তুত হইবে; তাহার কাণ্ড, শাখা, গোলাধার, কলিকা ও পুষ্প তৎসহিত অখণ্ড হইবে।

যাত্রাপুস্তক 39:37

নির্ম্মল দীপবৃক্ষ, তাহার প্রদীপ সকল অর্থাৎ প্রদীপাবলি, তাহার সমস্ত পাত্র ও দীপার্থ তৈল,

যাত্রাপুস্তক 40:4

পরে মেজ ভিতরে আনিয়া তাহার উপরে সাজাইবার দ্রব্য সাজাইয়া রাখিবে, এবং দীপবৃক্ষ ভিতরে আনিয়া তাহার প্রদীপ সকল জ্বালিয়া দিবে।

লেবীয় 24:1

আর সদাপ্রভু মোশিকে কহিলেন,

লেবীয় 24:2

তুমি ইস্রায়েল-সন্তানগণকে এই আজ্ঞা কর; তাহারা আলোর জন্য তোমার নিকটে উখলিতে প্রস্তুত নির্ম্মল জিততৈল আনিবে, তদ্দ্বারা নিয়ত প্রদীপ জ্বালান থাকিবে।

বিচারকগণ 9:9

জিতবৃক্ষ তাহাদিগকে কহিল, আমার যে তৈলের নিমিত্ত ঈশ্বর ও মনুষ্যগণ আমার গৌরব করেন, তাহা ত্যাগ করিয়া আমি কি বৃক্ষগণের উপরে দুলিতে থাকিব?

১ শমূয়েল 3:3

এক দিন এলি স্বস্থানে শয়ন করিয়া আছেন, ঈশ্বরীয় প্রদীপ নির্ব্বাণ হয় নাই, এবং ঈশ্বরীয় সিন্দুক যে স্থানে ছিল, শমূয়েল সেই স্থানে অর্থাৎ সদাপ্রভুর মন্দিরমধ্যে শুইয়া আছেন;

গীতসংহিতা 23:5

তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাক; তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ; আমার পানপাত্র উথলিয়া পড়িতেছে।

জখরিয় 4:11

পরে আমি তাঁহাকে জিজ্ঞাসা করিলাম, দীপবৃক্ষটীর দক্ষিণে ও বামে দুই দিকে স্থিত ঐ দুই জিতবৃক্ষের তাৎপর্য্য কি?

প্রকাশিত বাক্য 11:4

তাঁহারা সেই দুই জিতবৃক্ষ ও দুই দীপবৃক্ষস্বরূপ, যাঁহারা পৃথিবীর প্রভুর সম্মুখে দাঁড়াইয়া আছেন।

Interlinear

Choose Theme