Home Bibles যাত্রাপুস্তক 30:24 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 30:24 · বাংলা বাইবেল

পাঁচ শত শেকল সূক্ষ্ম দারুচিনি ও এক হিন জিততৈল লইবে।

Cross references

যাত্রাপুস্তক 29:40

আর প্রথম মেষশাবকের সহিত উখলিতে প্রস্তুত হিন পাত্রের চতুর্থাংশ তৈলে মিশ্রিত [ঐফা] পাত্রের দশমাংশ ময়দা, এবং পেয় নৈবেদ্যের কারণ হিনের চতুর্থাংশ দ্রাক্ষারস দিবে।

লেবীয় 19:36

তোমরা ন্যায্য দাঁড়ি, ন্যায্য বাটখারা, ন্যায্য ঐফা ও ন্যায্য হিন রাখিবে; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, যিনি মিসর দেশ হইতে তোমাদিগকে বাহির করিয়া আনিয়াছেন।

গণনা 3:47

তাহাদের এক এক জনের নিমিত্তে পবিত্র স্থানের শেকল অনুসারে পাঁচ পাঁচ শেকল লইবে; বিংশতি গেরাতে এক শেকল হয়।

গণনা 15:5

পেয় নৈবেদ্য বলিয়া এক হিনের চতুর্থাংশ দ্রাক্ষারস প্রস্তুত করিবে।

গীতসংহিতা 45:8

গন্ধরস, অগুরু ও দারুচিনিতে তোমার সকল বস্ত্র সুবাসিত হয়, হস্তিদন্তময় প্রাসাদসমূহ হইতে তারযুক্ত যন্ত্র সকল তোমাকে আনন্দিত করিয়াছে।

ইজেকিয়েল 45:12

আর শেকল বিংশতি গেরা পরিমিত হইবে; বিংশতি শেকলে, পঁচিশ শেকলে, ও পনের শেকলে তোমাদের মানি হইবে।

Interlinear

Choose Theme