ইজেকিয়েল 45:12 · বাংলা বাইবেল
আর শেকল বিংশতি গেরা পরিমিত হইবে; বিংশতি শেকলে, পঁচিশ শেকলে, ও পনের শেকলে তোমাদের মানি হইবে।
Cross references
যাত্রাপুস্তক 30:13
তাহাদের দেয় এই; যে কেহ গণিত লোকদের মধ্যে আসিবে, সে পবিত্র স্থানের শেকল অনুসারে অর্দ্ধশেকল দিবে; বিংশতি গেরাতে এক শেকল হয়; সেই অর্দ্ধশেকল সদাপ্রভুর উদ্দেশে উপহার হইবে।
যাত্রাপুস্তক 30:14
বিংশতি বৎসর বয়স্ক কিম্বা তাহার অধিক বয়স্ক যে কেহ গণিত লোকদের মধ্যে আসিবে, সে সদাপ্রভুকে ঐ উপহার দিবে।
লেবীয় 27:25
আর তোমার নিরূপণীয় সমস্ত মূল্য পবিত্র স্থানের শেকল অনুসারে হইবে; বিংশতি গেরাতে এক শেকল হয়।
গণনা 3:47
তাহাদের এক এক জনের নিমিত্তে পবিত্র স্থানের শেকল অনুসারে পাঁচ পাঁচ শেকল লইবে; বিংশতি গেরাতে এক শেকল হয়।