Home Bibles যাত্রাপুস্তক 29:34 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 29:34 · বাংলা বাইবেল

আর ঐ হস্তপূরণার্থক মাংস ও রুটী হইতে যদি প্রাতঃকাল পর্য্যন্ত কিছু অবশিষ্ট থাকে, তবে সেই অবশিষ্ট অংশ অগ্নিতে পোড়াইয়া দিবে; কেহ তাহা ভোজন করিবে না, কারণ তাহা পবিত্র বস্তু।

Cross references

যাত্রাপুস্তক 12:10

আর প্রাতঃকাল পর্য্যন্ত তাহার কিছুই রাখিও না; কিন্তু প্রাতঃকাল পর্য্যন্ত যাহা অবশিষ্ট থাকে, তাহা অগ্নিতে পোড়াইয়া ফেলিও।

যাত্রাপুস্তক 16:19

আর মোশি কহিলেন, তোমরা কেহ প্রাতঃকালের জন্য ইহার কিছু রাখিও না।

যাত্রাপুস্তক 29:22

পরে তুমি সেই মেষের মেদ, লাঙ্গুল ও অন্ত্রের উপরিস্থ মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক ও দুই মেটিয়া ও তদুপরিস্থ মেদ ও দক্ষিণ জঙ্ঘা লইবে, কেননা সে হস্তপূরণার্থক মেষ।

যাত্রাপুস্তক 29:26

পরে তুমি হারোণের হস্তপূরণার্থক মেষের বক্ষঃস্থল লইয়া দোলনীয় উপহারার্থে সদাপ্রভুর সম্মুখে দোলাইবে; তাহা তোমার অংশ হইবে।

যাত্রাপুস্তক 29:28

তাহাতে ইস্রায়েল-সন্তানগণ হইতে তাহা হারোণের ও তাহার সন্তানগণের চিরস্থায়ী অধিকার হইবে, কেননা তাহাই উত্তোলনীয় উপহার; ইস্রায়েল-সন্তানগণের এই উত্তোলনীয় উপহার তাহাদের মঙ্গলার্থক বলি হইতে দেয়; ইহা সদাপ্রভুর উদ্দেশে তাহাদের উত্তোলনীয় উপহার।

লেবীয় 7:18

যদি তৃতীয় দিনে তাহার মঙ্গলার্থক বলির কিঞ্চিৎ মাংস ভোজন করা যায়, তবে সেই বলি গ্রাহ্য হইবে না, এবং সেই বলি উৎসর্গকারীর পক্ষে গণ্য হইবে না, তাহা ঘৃণার্হ হইবে; এবং যে জন তাহা ভোজন করে, সে আপন অপরাধ বহন করিবে।

লেবীয় 8:32

পরে অবশিষ্ট মাংস ও রুটী লইয়া অগ্নিতে পোড়াইয়া দেও।

লেবীয় 10:16

পরে মোশি যত্নপূর্ব্বক পাপার্থক ছাগের অন্বেষণ করিলেন, আর দেখ, তাহা পোড়াইয়া দেওয়া হইয়াছিল; সেই জন্য তিনি হারোণের অবশিষ্ট দুই পুত্র ইলীয়াসর ও ঈথামরের প্রতি ক্রুদ্ধ হইয়া কহিলেন,

Interlinear

Choose Theme