Home Bibles যাত্রাপুস্তক 29:22 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 29:22 · বাংলা বাইবেল

পরে তুমি সেই মেষের মেদ, লাঙ্গুল ও অন্ত্রের উপরিস্থ মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক ও দুই মেটিয়া ও তদুপরিস্থ মেদ ও দক্ষিণ জঙ্ঘা লইবে, কেননা সে হস্তপূরণার্থক মেষ।

Cross references

যাত্রাপুস্তক 29:13

আর তাহার অন্ত্রের উপরিস্থিত সমস্ত মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক ও দুই মেটিয়া ও তদুপরিস্থ মেদ লইয়া বেদিতে দগ্ধ করিবে।

লেবীয় 3:9

আর মঙ্গলার্থক বলি হইতে কিছু লইয়া সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে; ফলতঃ তাহার মেদ ও সমস্ত লাঙ্গুল মেরুদণ্ডের নিকট হইতে ছাড়াইয়া লইবে, আর আঁতড়িঢাকা মেদ ও অন্ত্রের উপরিস্থ সমস্ত মেদ,

লেবীয় 7:3

আর বলির সমস্ত মেদ উৎসর্গ করিবে,

লেবীয় 7:32

আর তোমরা আপন আপন মঙ্গলার্থক বলির দক্ষিণ জঙ্ঘা উত্তোলনীয় উপহাররূপে যাজককে দিবে।

লেবীয় 8:25

পরে তিনি মেদ ও লাঙ্গুল এবং অন্ত্রোপরিস্থ সমস্ত মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক এবং দুই মেটিয়া, তাহার মেদ ও দক্ষিণ জঙ্ঘা লইলেন।

লেবীয় 9:19

পরে বৃষের মেদ ও মেষের লাঙ্গুল এবং অন্ত্রের ও মেটিয়ার উপরিস্থ মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক,

লেবীয় 9:21

আর হারোণ সদাপ্রভুর সম্মুখে দুই বক্ষঃ ও দক্ষিণ জঙ্ঘা দোলনীয় নৈবেদ্যরূপে দোলাইলেন; যেমন মোশি আজ্ঞা দিয়াছিলেন।

লেবীয় 10:14

আর দোলনীয় বক্ষঃ ও উত্তোলনীয় জঙ্ঘা তুমি ও তোমার পুত্র কন্যাগণ কোন শুচি স্থানে ভোজন করিবে, কেননা ইস্রায়েল-সন্তানগণের মঙ্গলার্থক বলিদান হইতে তাহা তোমার ও তোমার সন্তানগণের প্রাপ্তব্য অংশ বলিয়া দত্ত হইয়াছে।

গণনা 18:18

পরে দোলনীয় বক্ষঃ ও দক্ষিণ জঙ্ঘা যেমন তোমার, তেমনি তাহাদের মাংসও তোমার হইবে।

১ শমূয়েল 9:24

তাহা আনিয়া শৌলের সম্মুখে স্থাপন করিল। আর [শমূয়েল] কহিলেন, দেখ, ইহা রাখা গিয়াছিল; তুমি ইহা আপনার সম্মুখে রাখ, ভোজন কর; কেননা নির্দ্দিষ্ট সময়ের অপেক্ষাতে ইহা তোমার জন্য রাখা গিয়াছে, আমি বলিয়াছিলাম যে, আমি লোকদিগকে নিমন্ত্রণ করিয়াছি। তাহাতে সে দিন শৌল শমূয়েলের সহিত আহার করিলেন।

Interlinear

Choose Theme