Home Bibles লেবীয় 7:18 · বাংলা বাইবেল
লেবীয় 7:18 · বাংলা বাইবেল

যদি তৃতীয় দিনে তাহার মঙ্গলার্থক বলির কিঞ্চিৎ মাংস ভোজন করা যায়, তবে সেই বলি গ্রাহ্য হইবে না, এবং সেই বলি উৎসর্গকারীর পক্ষে গণ্য হইবে না, তাহা ঘৃণার্হ হইবে; এবং যে জন তাহা ভোজন করে, সে আপন অপরাধ বহন করিবে।

Cross references

লেবীয় 5:17

আর যদি কেহ সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোন কর্ম্ম করিয়া পাপ করে, তবে সে তাহা না জানিলেও দোষী, সে আপন অপরাধ বহন করিবে।

লেবীয় 10:17

সেই পাপার্থক বলি তোমরা পবিত্র স্থানে ভোজন কর নাই কেন? তাহা ত অতি পবিত্র, এবং মণ্ডলীর অপরাধ বহন করতঃ সদাপ্রভুর সম্মুখে প্রায়শ্চিত্ত করণার্থে তাহা তিনি তোমাদিগকে দিয়াছেন।

লেবীয় 10:19

তখন হারোণ মোশিকে কহিলেন, দেখ, উহারা অদ্য সদাপ্রভুর উদ্দেশে আপন আপন পাপার্থক বলি ও আপন আপন হোমবলি উৎসর্গ করিয়াছে, আর আমার প্রতি এরূপ ঘটিল; যদি আমি অদ্য পাপার্থক বলি ভোজন করিতাম, তবে সদাপ্রভুর দৃষ্টিতে তাহা কি ভাল বোধ হইত?

লেবীয় 11:10

কিন্তু সমুদ্রে কি নদীতে স্থিত জলচরদের মধ্যে, জলে অবস্থিত যাবতীয় প্রাণীর মধ্যে যাহারা ডানা ও আঁইসবিশিষ্ট নয়, তাহারা তোমাদের পক্ষে ঘৃণার্হ।

লেবীয় 11:41

আর ভূচর প্রত্যেক কীট ঘৃণার্হ; তাহা অখাদ্য হইবে।

লেবীয় 17:16

কিন্তু যদি বস্ত্র ধৌত না করে ও স্নান না করে, তবে সে আপন অপরাধ বহন করিবে।

লেবীয় 19:5

আর যখন তোমরা সদাপ্রভুর উদ্দেশে মঙ্গলার্থক বলিদান কর, তখন গ্রাহ্য হইবার নিমিত্ত বলিদান করিও।

লেবীয় 19:7

তৃতীয় দিবসে যদি কেহ তাহার কিঞ্চিৎ ভোজন করে, তবে তাহা ঘৃণার্হ; তাহা অগ্রাহ্য হইবে;

লেবীয় 20:17

আর যদি কেহ আপন ভগিনীকে, পিতৃকন্যাকে কিম্বা মাতৃকন্যাকে, গ্রহণ করে, ও উভয়ে উভয়ের আবরণীয় দেখে, তবে তাহা লজ্জাকর বিষয়; তাহারা আপন জাতির সন্তানদের সাক্ষাতে উচ্ছিন্ন হইবে; আপন ভগিনীর আবরণীয় অনাবৃত করাতে সে আপন অপরাধ বহন করিবে।

লেবীয় 20:19

আর তুমি আপন মাসীর কিম্বা পিসির আবরণীয় অনাবৃত করিও না; তাহা করিলে আপনার নিকটবর্ত্তী কুটুম্বের আবরণীয় অনাবৃত করা হয়, তাহারা উভয়েই আপন আপন অপরাধ বহন করিবে।

লেবীয় 22:16

এবং তাহাদিগকে উহাদের পবিত্র বস্তু ভক্ষণ দ্বারা দোষজনক অপরাধরূপ ভারে ভারগ্রস্থ করিবে না; কেননা আমি সদাপ্রভু তাহাদের পবিত্রকারী।

লেবীয় 22:23

আর তুমি অধিকাঙ্গ কি হীনাঙ্গ গোরু কিম্বা মেষ স্ব ইচ্ছায় দত্ত উপহাররূপে উৎসর্গ করিতে পার, কিন্তু মানতের কারণ তাহা গ্রাহ্য হইবে না।

লেবীয় 22:25

আর বিদেশীর হস্ত হইতেও এ সকলের মধ্যে কিছু লইয়া ঈশ্বরের ভক্ষ্যরূপে উৎসর্গ করিও না, কেননা তাহাদের অঙ্গের দোষ আছে, সুতরাং তাহাদের মধ্যে দোষ আছে; তাহারা তোমাদের পক্ষে গ্রাহ্য হইবে না।

গণনা 18:27

তোমাদের উত্তোলনীয় উপহার খামারের শস্যের ন্যায় ও দ্রাক্ষাকুণ্ডের পূর্ণতার ন্যায় তোমাদের পক্ষে গণিত হইবে।

যিশাইয় 1:11

সদাপ্রভু কহিতেছেন, তোমাদের বলিদানবাহুল্যে আমার প্রয়োজন কি? মেষের, হোমবলিতে ও পুষ্ট পশুর মেদে আমার আর রুচি নাই; বৃষের কি মেষের, কি ছাগের রক্তে আমার কিছু সন্তোষ নাই।

যিশাইয় 53:11

তিনি আপন প্রাণের শ্রমফল দেখিবেন, তৃপ্ত হইবেন; আমার ধার্ম্মিক দাস আপনার জ্ঞান দিয়া অনেককে ধার্ম্মিক করিবেন, এবং তিনিই তাহাদের অপরাধ সকল বহন করিবেন।

যিশাইয় 65:4

তাহারা কবর-স্থানে বসে, গুপ্ত স্থানে রাত্রি যাপন করে; তাহারা শূকরের মাংস ভোজন করে, ও তাহাদের পাত্রে ঘৃণার্হ মাংসের ঝোল থাকে;

যিশাইয় 66:3

যে ব্যক্তি গো হনন করে, সে নরহত্যা করে; যে ব্যক্তি মেষশাবক বলিদান করে, সে কুকুরের গলা ভাঙ্গিয়া ফেলে; যে ব্যক্তি নৈবেদ্য উৎসর্গ করে, সে শূকরের রক্ত দেয়; যে ব্যক্তি সুগন্ধিধূপ জ্বালায়, সে মিথ্যাদেবের ধন্যবাদ করে; হাঁ, তাহারা আপন আপন পথ মনোনীত করিয়াছে, এবং তাহাদের প্রাণ আপন আপন ঘৃণাই বস্তুতে প্রীত হয়;

যিরমিয় 14:10

সদাপ্রভু এই জাতির বিষয়ে এই কথা কহেন, তাহারা এইরূপেই ভ্রমণ করিতে ভালবাসে, আপন আপন পা থামায় নাই; এই কারণ সদাপ্রভু তাহাদিগকে গ্রাহ্য করেন না; তিনি এখন তাহাদের অপরাধ স্মরণ করিবেন, তাহাদের পাপ সকলের প্রতিফল দিবেন।

যিরমিয় 14:12

তাহারা উপবাস করিলেও আমি তাহাদের কাতরোক্তি শুনিব না, হোম ও নৈবেদ্য উৎসর্গ করিলেও তাহাদিগকে গ্রাহ্য করিব না, কিন্তু আমিই খড়্‌গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা তাহাদিগকে সংহার করিব।

ইজেকিয়েল 18:20

যে প্রাণী পাপ করে, সেই মরিবে; পিতার অপরাধ পুত্র বহন করিবে না, ও পুত্রের অপরাধ পিতা বহন করিবে না; ধার্ম্মিকের ধার্ম্মিকতা তাহার উপরে বর্ত্তিবে, ও দুষ্টের দুষ্টতা তাহার উপরে বর্ত্তিবে।

হোশেয় 8:13

আমার উপহার-বলি লইয়া তাহারা মাংস বলি দেয় ও তাহা খাইয়া ফেলে; সদাপ্রভু তাহাদিগকে গ্রাহ্য করেন না; এখন তিনি তাহাদের অপরাধ স্মরণ করিয়া তাহাদের পাপের প্রতিফল দিবেন, তাহারা মিসরে ফিরিয়া যাইবে।

আমোস 5:22

তোমরা আমার নিকটে হোম ও নৈবেদ্য উৎসর্গ করিলে আমি তাহা গ্রাহ্য করিব না, এবং তোমাদের পুষ্ট পশুর মঙ্গলার্থক বলিদানেও দৃক্‌পাত করিব না।

মালাখি 1:10

আঃ। তোমাদেরই মধ্যে এক জন যদি কবাট রুদ্ধ করিত, তাহা হইলে তোমরা আমার যজ্ঞবেদির উপরে বৃথা অগ্নি জ্বালিতে না! তোমাদিগেতে আমার কিছু প্রীতি নাই, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন; এবং তোমাদের হস্ত হইতে আমি নৈবেদ্য গ্রাহ্য করিব না।

মালাখি 1:13

আরও বলিতেছ, দেখ, কেমন বিড়ম্বনা; আর তোমরা তাহার উপরে ফুঁ দিয়াছ, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আর তোমরা লুটিত, খঞ্জ ও রুগ্ন পশুকে উপস্থিত করিয়াছ, এই প্রকারে নৈবেদ্য উপস্থিত করিতেছ; আমি কি তোমাদের হস্ত হইতে ইহা গ্রাহ্য করিব? ইহা সদাপ্রভু কহেন।

লূক 16:15

তিনি তাহাদিগকে কহিলেন, তোমরাই ত মনুষ্যদের সাক্ষাতে আপনাদিগকে ধার্ম্মিক দেখাইয়া থাক, কিন্তু ঈশ্বর তোমাদের অন্তঃকরণ জানেন; কেননা মনুষ্যদের মধ্যে যাহা উচ্চ, তাহা ঈশ্বরের সাক্ষাতে ঘৃণিত।

রোমীয় 4:11

আর তিনি ত্বকছেদচিহ্ন পাইয়াছিলেন; ইহা সেই বিশ্বাসের ধার্ম্মিকতার মুদ্রাঙ্ক ছিল, যে বিশ্বাস অচ্ছিন্নত্বক্‌ থাকিতে তাঁহার ছিল; উদ্দেশ্য এই, যেন অচ্ছিন্নত্বক্‌ অবস্থায় যাহারা বিশ্বাস করে, তিনি তাহাদের সকলের পিতা হন, যেন তাহাদের পক্ষে সেই ধার্ম্মিকতা গণিত হয়;

ইব্রীয় 9:28

তেমনি খ্রীষ্টও ‘অনেকের পাপভার তুলিয়া লইবার’ নিমিত্ত এক বার উৎসৃষ্ট হইয়াছেন; তিনি দ্বিতীয় বার, বিনা পাপে, তাহাদিগকে দর্শন দিবেন, যাহারা পরিত্রাণের নিমিত্ত তাঁহার অপেক্ষা করে।

১ পিতর 2:24

তিনি আমাদের “পাপভার তুলিয়া লইয়া” আপনি নিজে দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্ম্মিকতার পক্ষে জীবিত হই; “তাঁহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ”।

Interlinear

Choose Theme