Home Bibles ☰ Books যাত্রাপুস্তক 28:34 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 28:34 · বাংলা বাইবেল

ঐ পরিচ্ছদের আঁচলায় চারিদিকে এক স্বর্ণকিঙ্কিণী ও এক দাড়িম এবং এক স্বর্ণকিঙ্কিণী ও এক দাড়িম থাকিবে।

Cross references

গীতসংহিতা 89:15

ধন্য সেই প্রজারা, যাহারা সেই আনন্দধ্বনি জানে, হে সদাপ্রভু, তাহারা তোমার মুখের দীপ্তিতে গমনাগমন করে।

পরমগীত 2:3

যেমন বনতরুগণের মধ্যে নাগরঙ্গবৃক্ষ, তেমনি যুবকগণের মধ্যে আমার প্রিয়; আমি পরমহর্ষে তাঁহার ছায়াতে বসিলাম, তাঁহার ফল আমার মুখে সুস্বাদু লাগিল।

পরমগীত 4:3

তোমার ওষ্ঠাধর সিন্দূরবর্ণ সূত্রের ন্যায়, তোমার মুখ অতি মনোহর, তোমার ঘোমটার মধ্যে তোমার গণ্ডদেশ দাড়িম্বখণ্ডের ন্যায়।

পরমগীত 4:13

তোমার চারাগুলি দাড়িম্বের উপবন, তন্মধ্যে আছে সুস্বাদু ফল, জটামাংসীর সহিত মেঁদি,

পরমগীত 6:7

তোমার ঘোমটার মধ্যে তোমার গণ্ডদেশ দাড়িম্বখণ্ডের ন্যায়।

পরমগীত 6:11

আমি উপত্যকার নবীন তরুচয় দেখিতে, দ্রাক্ষালতা পল্লবিত হয় কি না, দেখিতে, দাড়িম্বপুষ্প ফুটে কি না, দেখিতে, আক্‌রোটের উপবনে নামিয়া গেলাম।

পরমগীত 8:2

আমি তোমাকে পথ দেখাইতাম, আমার মাতার গৃহে লইয়া যাইতাম; তুমি আমাকে শিক্ষা প্রদান করিতে, আমি তোমাকে সুগন্ধমিশ্রিত দ্রাক্ষারস পান করাইতাম, আমার দাড়িম্বের মিষ্ট রস পান করাইতাম।

যোহন 15:4

আমাতে থাক, আর আমি তোমাদিগেতে থাকি; শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পার না।

যোহন 15:16

তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ, এমন নয়, কিন্তু আমিই তোমাদিগকে মনোনীত করিয়াছি; আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি, যেন তোমরা গিয়া ফলবান্‌ হও, এবং তোমাদের ফল যেন থাকে; যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচ্ঞা করিবে, তাহা তিনি তোমাদিগকে দেন।

কলসীয় 1:5

ইহার মূল সেই প্রত্যাশিত বিষয়, যাহা তোমাদের নিমিত্ত স্বর্গে রাখা হইয়াছে। তাহার বৃত্তান্ত তোমরা সেই সুসমাচারের সত্যের বাক্যে পূর্ব্বে শুনিয়াছ,

কলসীয় 1:10

আর তদ্দ্বারা প্রভুর যোগ্যরূপে সর্ব্বতোভাবে প্রীতিজনক আচরণ কর, সমস্ত সৎকর্ম্মে ফলবান্‌ ও ঈশ্বরের তত্ত্বজ্ঞানে বর্দ্ধিষ্ণু হও,

Interlinear

Choose Theme