Home Bibles ☰ Books যাত্রাপুস্তক 28:33 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 28:33 · বাংলা বাইবেল

আর তুমি তাহার আঁচলায় চারিদিকে নীল, বেগুনে ও লাল দাড়িম করিবে, এবং চারিদিকে তাহার মধ্যে মধ্যে স্বর্ণের কিঙ্কিণী থাকিবে।

Cross references

যাত্রাপুস্তক 39:24

আর তাঁহারা ঐ পরিচ্ছদের আঁচলে নীল, বেগুনে ও লাল পাকান সূত্রে দাড়িম নির্ম্মাণ করিলেন।

১ রাজাবলি 7:18

এইরূপে সে স্তম্ভ দুইটী নির্ম্মাণ করিল; আর স্তম্ভের উপরিস্থ মাথলা আচ্ছাদন জন্য জালকার্য্যের উপরে বেষ্টন করিতে দুই শ্রেণী নির্ম্মাণ করিল; এবং অন্য মাথলার জন্যও তদ্রূপ করিল।

২ রাজাবলি 25:17

তাহার এক স্তম্ভ আঠার হস্ত উচ্চ, ও তাহার উপরে পিত্তলময় এক মাথলা ছিল, আর সেই মাথলা তিন হস্ত উচ্চ, এবং মাথলার উপরে চারিদিকে জালকার্য্য ও দাড়িম্বাকৃতি সকলই পিত্তলময় ছিল; এবং জালকার্য্য শুদ্ধ দ্বিতীয় স্তম্ভও ইহার তুল্য ছিল।

জখরিয় 14:20

সেই দিন ‘সদাপ্রভুর উদ্দেশে পবিত্র’ এই কথা অশ্বগণের ঘন্টিকাতে থাকিবে, এবং সদাপ্রভুর গৃহে স্থিত হাঁড়ীগুলি যজ্ঞবেদির সম্মুখস্থ পাত্র সকলের তুল্য হইবে।

Interlinear

Choose Theme