Home Bibles দ্বিতীয় বিবরণ 9:1 · বাংলা বাইবেল
দ্বিতীয় বিবরণ 9:1 · বাংলা বাইবেল

হে ইস্রায়েল, শুন, তুমি আপনা হইতে মহান্‌ ও বলবান্‌ জাতিগণকে, গগনস্পর্শী প্রাচীরে বেষ্টিত বৃহৎ নগর সকলকে,অধিকারচ্যুত করিতে অদ্য যর্দ্দন পার হইয়া যাইতেছ;

Cross references

যাত্রাপুস্তক 32:1

পর্ব্বত হইতে নামিতে মোশির বিলম্ব হইতেছে দেখিয়া লোকেরা হারোণের নিকটে একত্র হইয়া তাঁহাকে কহিল, উঠুন, আমাদের অগ্রগামী হইবার জন্য আমাদের নিমিত্ত দেবতা নির্ম্মাণ করুন, কেননা যে মোশি মিসর দেশ হইতে আমাদিগকে বাহির করিয়া আনিয়াছেন, সেই ব্যক্তির কি হইল, তাহা আমরা জানি না।

গণনা 13:22

বিশেষতঃ দক্ষিণদিক্‌ দিয়া উঠিয়া গেলেন, ও হিব্রোণে উপস্থিত হইলেন; সেই স্থানে অহীমান, শেশয় ও তল্‌ময়, অনাকের এই তিন সন্তান ছিল। মিসরস্থ সোয়নের পত্তনের সাত বৎসর পূর্ব্বে হিব্রোণের পত্তন হইয়াছিল।

গণনা 13:28

আর এই দেখুন, তাহার ফল। যাহা হউক, তদ্দেশনিবাসী লোকেরা বলবান্, ও তথাকার নগর সকল প্রাচীরবেষ্টিত ও অতি বৃহৎ; এবং সে স্থানে আমরা অনাকের সন্তানগণকেও দেখিয়াছি।

গণনা 33:51

তুমি ইস্রায়েল-সন্তানগণকে কহ, তাহাদিগকে বল, তোমরা যখন যর্দ্দন পার হইয়া কনান দেশে উপস্থিত হইবে,

দ্বিতীয় বিবরণ 1:28

আমরা কোথায় যাইতেছি? আমাদের ভ্রাতৃগণ আমাদের মনোভঙ্গ করিল, বলিল, আমাদের অপেক্ষা সেই জাতি মহৎ ও দীর্ঘকায়, এবং নগরগুলি অতি বৃহৎ ও গগনস্পর্শী প্রাচীরে বেষ্টিত; আরও সে স্থানে আমরা অনাকীয়দের সন্তানদিগকেও দেখিয়াছি।

দ্বিতীয় বিবরণ 3:18

আর সেই সময়ে তোমাদিগকে এই আজ্ঞা করিলাম, তোমাদের ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে এই দেশ তোমাদিগকে দিয়াছেন। তোমাদের সমস্ত যোদ্ধা সসজ্জ হইয়া তোমাদের ভ্রাতৃগণের অর্থাৎ ইস্রায়েল-সন্তানগণের সম্মুখে পার হইয়া যাইবে।

দ্বিতীয় বিবরণ 4:1

এক্ষণে, হে ইস্রায়েল, আমি যে যে বিধি ও শাসন পালন করিতে তোমাদিগকে শিক্ষা দিই, তাহা শ্রবণ কর; যেন তোমরা বাঁচিতে পার, এবং তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে দেশ দিতেছেন, তাহার মধ্যে প্রবেশ করিয়া তাহা অধিকার করিতে পার।

দ্বিতীয় বিবরণ 4:38

যেন তোমা অপেক্ষা মহান্‌ ও বিক্রমী জাতিদিগকে তোমার সম্মুখ হইতে দূর করিয়া তাহাদের দেশে তোমাকে প্রবেশ করান, ও অধিকারার্থে তোমাকে সে দেশ দেন, যেমন অদ্য [দেখিতেছ]।

দ্বিতীয় বিবরণ 7:1

তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ, সেই দেশে যখন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে লইয়া যাইবেন, ও তোমার সম্মুখ হইতে অনেক জাতিকে, হিত্তীয়, গির্গাশীয়, ইমোরীয়, কনানীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়, তোমা হইতে বৃহৎ ও বলবান্‌ এই সাত জাতিকে, দূর করিবেন;

দ্বিতীয় বিবরণ 11:23

তবে সদাপ্রভু তোমাদের সম্মুখ হইতে এই সমস্ত জাতিকে অধিকারচ্যুত করিবেন; এবং তোমরা আপনাদের হইতে বৃহৎ ও বলবান্‌ জাতিদের উত্তরাধিকারী হইবে।

দ্বিতীয় বিবরণ 11:31

কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে দেশ দিতেছেন, সে দেশ অধিকার করণার্থে তোমরা তথায় প্রবেশ করিবার জন্য যর্দ্দন পার হইয়া যাইবে, দেশ অধিকার করিবে, ও তথায় বাস করিবে।

দ্বিতীয় বিবরণ 27:2

আর তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন, তুমি যখন যর্দ্দন পার হইয়া সেই দেশে উপস্থিত হইবে, তখন আপনার জন্য কতকগুলি বৃহৎ প্রস্তর স্থাপন করিবে ও তাহা চূণ দিয়া লেপন করিবে।

যিহোশূয় 1:11

তোমরা শিবিরের মধ্য দিয়া যাও, লোকদিগকে এই কথা বল, তোমরা আপনাদের জন্য পাথেয় সামগ্রী প্রস্তুত কর; কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে তোমাদিগকে যে দেশ দিতেছেন, সেই দেশে প্রবেশ করিয়া তাহা অধিকার করিবার জন্য তিন দিনের মধ্যে তোমাদিগকে এই যর্দ্দন পার হইয়া যাইতে হইবে।

যিহোশূয় 1:15

পরে যখন সদাপ্রভু তোমাদের ন্যায় তোমাদের ভ্রাতৃগণকে বিশ্রাম দিবেন, অর্থাৎ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাহাদিগকে যে দেশ দিতেছেন, তাহারাও যখন সেই দেশ অধিকার করিবে, তখন তোমরা যর্দ্দনের পূর্ব্বপারে সূর্য্যোদয়-দিকে সদাপ্রভুর দাস মোশির দত্ত আপনাদের অধিকারে ফিরিয়া আসিয়া তাহা ভোগ করিবে।

যিহোশূয় 3:6

পরে যিহোশূয় যাজকদিগকে বলিলেন, তোমরা নিয়ম-সিন্দুক তুলিয়া লইয়া লোকদের অগ্রে অগ্রে চল; তাহাতে তাহারা নিয়ম-সিন্দুক তুলিয়া লইয়া লোকদের অগ্রে অগ্রে গমন করিতে লাগিল।

যিহোশূয় 3:14

তখন লোকেরা যর্দ্দন পার হইবার জন্য আপন আপন তাম্বু হইতে যাত্রা করিল, আর যাজকগণ নিয়ম-সিন্দুক বহন করতঃ লোকদের অগ্রবর্ত্তী হইল।

যিহোশূয় 3:16

—তখন উপর হইতে আগত সমস্ত জল দাঁড়াইল, অতিদূরে সর্ত্তনের নিকটবর্ত্তী আদম নগরের কাছে এক রাশি হইয়া উঠিয়া রহিল, এবং অরাবা তলভূমির সমুদ্রে অর্থাৎ লবণ সমুদ্রে যে জল নামিয়া যাইতেছিল, তাহা সম্পূর্ণ ছিন্ন হইল; তাহাতে লোকেরা যিরীহোর সম্মুখেই পার হইল।

যিহোশূয় 4:5

আর যিহোশূয় তাহাদিগকে কহিলেন, তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকের সম্মুখে যর্দ্দন-মধ্যে গিয়া ইস্রায়েল-সন্তানগণের বংশ-সংখ্যানুসারে প্রত্যেক জন এক একখানি প্রস্তর তুলিয়া স্কন্ধে কর;

যিহোশূয় 4:19

এইরূপে লোকেরা প্রথম মাসের দশম দিবসে যর্দ্দন হইতে উঠিয়া আসিয়া যিরীহোর পূর্ব্ব-সীমায়, গিল্‌গলে শিবির স্থাপন করিল।

যিহোশূয় 14:12

অতএব সেই দিন সদাপ্রভু এই যে পর্ব্বতের বিষয় বলিয়াছিলেন, এখন ইহা আমাকে দেও; কেননা তুমি সেই দিন শুনিয়াছিলে যে, অনাকীয়েরা সেখানে থাকে, এবং নগর সকল বৃহৎ ও প্রাচীরবেষ্টিত; হয় ত, সদাপ্রভু আমার সহবর্ত্তী থাকিবেন, আর আমি সদাপ্রভুর বাক্যানুসারে তাহাদিগকে অধিকারচ্যুত করিব।

আমোস 2:9

আমিই ত তাহাদের সম্মুখে সেই ইমোরীয়কে উচ্ছিন্ন করিয়াছিলাম, যে এরস বৃক্ষবৎ দীর্ঘকায় ও অলোন বৃক্ষবৎ বলিষ্ঠ ছিল; তবু আমি ঊর্দ্ধে তাহার ফল ও নীচে তাহার মূল উচ্ছিন্ন করিয়াছিলাম।

Interlinear

Choose Theme