Home Bibles যিহোশূয় 4:19 · বাংলা বাইবেল
যিহোশূয় 4:19 · বাংলা বাইবেল

এইরূপে লোকেরা প্রথম মাসের দশম দিবসে যর্দ্দন হইতে উঠিয়া আসিয়া যিরীহোর পূর্ব্ব-সীমায়, গিল্‌গলে শিবির স্থাপন করিল।

Cross references

যাত্রাপুস্তক 12:2

এই মাস তোমাদের আদি মাস হইবে; বৎসরের সকল মাসের মধ্যে প্রথম হইবে।

দ্বিতীয় বিবরণ 11:30

সেই দুই পর্ব্বত যর্দ্দনের ওপারে, সূর্য্যাস্তপথের ওদিকে, অরাবা তলভূমিনিবাসী কনানীয়দের দেশে, গিল্‌গলের সম্মুখে, মোরির এলোন বনের নিকটে কি নয়?

যিহোশূয় 5:9

পরে সদাপ্রভু যিহোশূয়কে কহিলেন, অদ্য আমি তোমাদের হইতে মিসরের দুর্নাম গড়াইয়া দিলাম। আর অদ্য পর্য্যন্ত সেই স্থানের নাম গিল্‌গল [গড়ান] আখ্যাত হইয়াছে।

যিহোশূয় 9:6

পরে তাহারা গিল্‌গলস্থিত শিবিরে যিহোশূয়ের নিকটে গিয়া তাঁহাকে ও ইস্রায়েল লোকদিগকে কহিল, আমরা দূরদেশ হইতে আসিলাম; অতএব এখন আপনারা আমাদের সহিত নিয়ম স্থির করুন।

যিহোশূয় 10:6

তাহাতে গিবিয়োনীয়েরা গিল্‌গলস্থিত শিবিরে যিহোশূয়ের নিকটে লোক পাঠাইয়া কহিল, আপনার এই দাসদের প্রতি হস্ত শিথিল করিবেন না, ত্বরায় আসিয়া আমাদের নিস্তার ও সাহায্য করুন, কেননা পর্ব্বতময় প্রদেশনিবাসী ইমোরীয়দের সমস্ত রাজা আমাদের বিরুদ্ধে একত্র হইয়াছেন।

যিহোশূয় 10:43

পরে যিহোশূয় সমস্ত ইস্রায়েলকে সঙ্গে লইয়া গিল্‌গলস্থিত শিবিরে ফিরিয়া আসিলেন।

যিহোশূয় 15:7

পরে সে সীমা আখোর তলভূমি হইতে দবীরের দিকে গেল; পরে স্রোতের দক্ষিণ পারস্থ অদুম্মীম আরোহণ-পথের সম্মুখস্থ গিল্‌গলের দিকে মুখ করিয়া উত্তর দিকে গেল, ও ঐন্‌-শেমশ নামক জলাশয়ের দিকে চলিয়া গেল, আর তাহার অন্তভাগ ঐন্‌-রোগেলে ছিল।

যিহোশূয় 24:11

পরে তোমরা যর্দ্দন পার হইয়া যিরীহোতে উপস্থিত হইলে; আর যিরীহোর লোকেরা, ইমোরীয়, পরিষীয়, কনানীয়, হিত্তীয়, গির্গাশীয়, হিব্বীয় ও যিবূষীয়েরা তোমাদের সহিত যুদ্ধ করিল, আর আমি তোমাদের হস্তে তাহাদিগকে সমর্পণ করিলাম।

১ শমূয়েল 10:8

আর তুমি আমার অগ্রে অগ্রে গিল্‌গলে নামিয়া যাইবে, আর দেখ, হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিবার জন্য আমি তোমার নিকটে যাইব; আমি যাবৎ তোমার নিকটে উপস্থিত হইয়া তোমার কর্ত্তব্য তোমাকে জ্ঞাত না করি, তাবৎ সাত দিন বিলম্ব করিবে।

১ শমূয়েল 11:14

পরে শমূয়েল লোকদিগকে কহিলেন, চল, আমরা গিল্‌গলে গিয়া সেখানে রাজত্ব পুনর্ব্বার স্থির করি।

১ শমূয়েল 15:33

কিন্তু শমূয়েল কহিলেন, তোমার খড়্‌গ দ্বারা স্ত্রীলোকেরা যেমন সন্তানহীনা হইয়াছে, তদ্রূপ স্ত্রীলোকদের মধ্যে তোমার মাতাও সন্তানহীনা হইবে; তখন শমূয়েল গিল্‌গলে সদাপ্রভুর সাক্ষাতে অগাগকে খণ্ডবিখণ্ড করিলেন।

২ রাজাবলি 2:1

পরে যখন সদাপ্রভু এলিয়কে ঘূর্ণবায়ুতে স্বর্গে তুলিয়া লইতে উদ্যত হইলেন, তখন এলিয় ও ইলীশায় গিল্‌গল হইতে যাত্রা করিলেন।

আমোস 4:4

তোমরা বৈথেলে গিয়া অধর্ম্ম কর, গিল্‌গলে গিয়া অধর্ম্মের বৃদ্ধি কর, এবং প্রতিপ্রভাতে আপন আপন বলি, ও তিন তিন দিবসান্তে আপন আপন দশমাংশ উৎসর্গ কর।

আমোস 5:5

কিন্তু বৈথেলের অন্বেষণ করিও না, গিল্‌গলে প্রবেশ করিও না, ও বেরশেবাতে যাইও না; কেননা গিল্‌গল অবশ্য নির্ব্বাসিত হইবে, বৈথেল অসার হইয়া পড়িবে।

মীখা 6:5

হে আমার প্রজালোক, একবার স্মরণ কর, মোয়াবের রাজা বালাক কি মন্ত্রণা করিয়াছিল, ও বিয়োরের পুত্র বিলিয়ম তাহাকে কি উত্তর দিয়াছিল; শিটীম অবধি গিল্‌গল পর্য্যন্ত [কি ঘটিয়াছিল, স্মরণ কর], যেন তোমরা সদাপ্রভুর ধর্ম্মক্রিয়া সকল জ্ঞাত হও।

Interlinear

Choose Theme