Home Bibles যিহোশূয় 3:6 · বাংলা বাইবেল
যিহোশূয় 3:6 · বাংলা বাইবেল

পরে যিহোশূয় যাজকদিগকে বলিলেন, তোমরা নিয়ম-সিন্দুক তুলিয়া লইয়া লোকদের অগ্রে অগ্রে চল; তাহাতে তাহারা নিয়ম-সিন্দুক তুলিয়া লইয়া লোকদের অগ্রে অগ্রে গমন করিতে লাগিল।

Cross references

গণনা 10:33

পরে তাহারা সদাপ্রভুর পর্ব্বত হইতে তিন দিনের পথ গমন করিল, এবং সদাপ্রভুর নিয়ম-সিন্দুক তাহাদের জন্য বিশ্রাম-স্থানের অন্বেষণার্থে তিন দিনের পথ তাহাদের অগ্রগামী হইল।

গণনা 14:15

এখন যদি তুমি এই লোকদিগকে এক ব্যক্তির ন্যায় বধ কর, তবে ঐ যে জাতিগণ তোমার খ্যাতি শুনিয়াছে, তাহারা বলিবে,

যিহোশূয় 3:3

তাঁহারা লোকদিগকে এই আজ্ঞা করিলেন; তোমরা যে সময়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম-সিন্দুক, ও লেবীয় যাজকগণকে তাহা বহন করিতে দেখিবে, তৎকালে আপন আপন স্থান হইতে যাত্রা করিয়া তাহারা পশ্চাতে পশ্চাতে গমন করিবে।

যিহোশূয় 6:6

পরে নূনের পুত্র যিহোশূয় যাজকগণকে ডাকিয়া কহিলেন, তোমরা নিয়ম-সিন্দুক তুল, এবং সাত জন যাজক সদাপ্রভুর সিন্দুকের অগ্রে অগ্রে মহাশব্দকারী সাত তূরী বহন করুক।

মীখা 2:13

ভঞ্জক উঠিয়া তাহাদের অগ্রগামী হইলেন; তাহারা বেড়া ভাঙ্গিয়াছে, দ্বারে পৌঁছিয়াছে, তাহা দিয়া বাহিরে গিয়াছে, এবং তাহাদের রাজা তাহাদের সম্মুখে চলিয়া গেলেন; আর সদাপ্রভু তাহাদের অগ্রগামী হইলেন।

যোহন 14:2

আমার পিতার বাটীতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত, তোমাদিগকে বলিতাম; কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি।

ইব্রীয় 6:20

আর সেই স্থানে আমাদের নিমিত্ত, অগ্রগামী হইয়া যীশু প্রবেশ করিয়াছেন, মল্কীষেদকের রীতি অনুযায়ী অনন্তকালীন মহাযাজক হইয়াছেন।

Interlinear

Choose Theme