Home Bibles দ্বিতীয় বিবরণ 31:4 · বাংলা বাইবেল
দ্বিতীয় বিবরণ 31:4 · বাংলা বাইবেল

আর সদাপ্রভু ইমোরীয়দের সীহোন ও ওগ নামক দুই রাজাকে বিনাশ করিয়া তাহাদের প্রতি ও তাহাদের দেশের প্রতি যেমন করিয়াছেন, উহাদের প্রতিও তদ্রূপ করিবেন।

Cross references

যাত্রাপুস্তক 23:28

আর আমি তোমার অগ্রে অগ্রে ভিমরুল পাঠাইব; তাহারা হিব্বীয়, কনানীয় ও হিত্তীয়কে তোমার সম্মুখ হইতে খেদাইয়া দিবে।

গণনা 21:24

তাহাতে ইস্রায়েল খড়গধারে তাহাকে আঘাত করিয়া অর্ণোন অবধি যব্বোক পর্য্যন্ত অর্থাৎ অম্মোন-সন্তানদের নিকট পর্য্যন্ত তাহার দেশ অধিকার করিল; কারণ অম্মোন-সন্তানদের সীমা দৃঢ় ছিল।

গণনা 21:35

পরে যাবৎ তাহার কেহ অবশিষ্ট না থাকিল, তাবৎ তাহারা তাহাকে, তাহার পুত্রগণকে ও তাহার সমস্ত লোককে আঘাত করিল, আর তাহার দেশ অধিকার করিয়া লইল।

দ্বিতীয় বিবরণ 2:33

আর আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের সম্মুখে তাঁহাকে সমর্পণ করিলেন; আমরা তাঁহাকে, তাঁহার পুত্রগণকে ও সমস্ত প্রজাকে আঘাত করিলাম।

দ্বিতীয় বিবরণ 3:3

এইরূপে আমাদের ঈশ্বর সদাপ্রভু বাশনের রাজা ওগকে ও তাঁহার সমস্ত প্রজাকে আমাদের হস্তে সমর্পণ করিলেন; তাহাতে আমরা তাঁহাকে এমন আঘাত করিলাম যে, তাঁহার কেহ অবশিষ্ট থাকিল না।

দ্বিতীয় বিবরণ 3:21

আর সেই সময়ে আমি যিহোশূয়কে আজ্ঞা করিলাম, তোমাদের ঈশ্বর সদাপ্রভু সেই দুই রাজার প্রতি যাহা করিয়াছেন, তাহা তুমি স্বচক্ষে দেখিয়াছ; তুমি পার হইয়া যে যে রাজ্যের বিরুদ্ধে যাইবে, সে সমস্ত রাজ্যের প্রতি সদাপ্রভু তদ্রূপ করিবেন।

দ্বিতীয় বিবরণ 7:2

আর তোমার ঈশ্বর সদাপ্রভু যখন তোমার সম্মুখে তাহাদিগকে সমর্পণ করিবেন, এবং তুমি তাহাদিগকে আঘাত করিবে, তখন তাহাদিগকে নিঃশেষে বিনষ্ট করিবে; তাহাদের সহিত কোন নিয়ম করিবে না, বা তাহাদের প্রতি দয়া করিবে না।

দ্বিতীয় বিবরণ 7:16

আর তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার হস্তে যে সমস্ত জাতিকে সমর্পণ করিবেন, তুমি তাহাদিগকে কবলিত করিবে; তোমার চক্ষু তাহাদের প্রতি দয়া না করুক, এবং তুমি তাহাদের দেবগণের সেবা করিও না, কেননা তাহা তোমার ফাঁদস্বরূপ।

যিহোশূয় 24:12

আর তোমাদের অগ্রে অগ্রে ভিমরুল প্রেরণ করিলাম; তাহারা তোমাদের সম্মুখ হইতে সেই জনগণকে, ইমোরীয়দের সেই দুই রাজাকে দূর করিয়া দিল; তোমার খড়েগ বা ধনুকে উহা হইল না।

Interlinear

Choose Theme