Home Bibles ☰ Books যাত্রাপুস্তক 23:28 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 23:28 · বাংলা বাইবেল

আর আমি তোমার অগ্রে অগ্রে ভিমরুল পাঠাইব; তাহারা হিব্বীয়, কনানীয় ও হিত্তীয়কে তোমার সম্মুখ হইতে খেদাইয়া দিবে।

Cross references

দ্বিতীয় বিবরণ 7:20

তদ্ভিন্ন যাহারা অবশিষ্ট থাকিয়া তোমা হইতে আপনাদিগকে গোপন করিবে, যাবৎ তাহাদের বিনাশ না হয়, তাবৎ তোমার ঈশ্বর সদাপ্রভু তাহাদের মধ্যে ভিমরুল প্রেরণ করিবেন।

দ্বিতীয় বিবরণ 33:27

অনাদি ঈশ্বর তোমার বাসস্থান, নিম্নে অনন্তস্থায়ী বাহুযুগল; তিনি তোমার সম্মুখ হইতে শত্রুকে দূর করিলেন, আর বলিলেন, বিনাশ কর।

যিহোশূয় 24:11

পরে তোমরা যর্দ্দন পার হইয়া যিরীহোতে উপস্থিত হইলে; আর যিরীহোর লোকেরা, ইমোরীয়, পরিষীয়, কনানীয়, হিত্তীয়, গির্গাশীয়, হিব্বীয় ও যিবূষীয়েরা তোমাদের সহিত যুদ্ধ করিল, আর আমি তোমাদের হস্তে তাহাদিগকে সমর্পণ করিলাম।

যিহোশূয় 24:12

আর তোমাদের অগ্রে অগ্রে ভিমরুল প্রেরণ করিলাম; তাহারা তোমাদের সম্মুখ হইতে সেই জনগণকে, ইমোরীয়দের সেই দুই রাজাকে দূর করিয়া দিল; তোমার খড়েগ বা ধনুকে উহা হইল না।

Interlinear

Choose Theme