আর সেই সময়ে আমি যিহোশূয়কে আজ্ঞা করিলাম, তোমাদের ঈশ্বর সদাপ্রভু সেই দুই রাজার প্রতি যাহা করিয়াছেন, তাহা তুমি স্বচক্ষে দেখিয়াছ; তুমি পার হইয়া যে যে রাজ্যের বিরুদ্ধে যাইবে, সে সমস্ত রাজ্যের প্রতি সদাপ্রভু তদ্রূপ করিবেন।
Cross references
তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, নূনের পুত্র যিহোশূয় আত্মাবিষ্ট লোক; তুমি তাহাকে লইয়া তাহার মস্তকে হস্তার্পণ কর;
এবং তাঁহার মস্তকে হস্তার্পণ করিয়া তাঁহাকে আদেশ দিলেন; যেমন মোশির দ্বারা সদাপ্রভু বলিয়াছিলেন।
আর পরীক্ষাসিদ্ধ যে সকল প্রমাণ তুমি স্বচক্ষে দেখিয়াছ, এবং যে সকল চিহ্ন, অদ্ভুত লক্ষণ, এবং যে বলবান্ হস্ত ও বিস্তারিত বাহু দ্বারা তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে বাহির করিয়া আনিয়াছেন, সেই সকল নিশ্চয়ই স্মরণে রাখিবে; তুমি যাহাদিগকে ভয় করিতেছ, সেই সমস্ত জাতির প্রতি তোমার ঈশ্বর সদাপ্রভু তদ্রূপ করিবেন।
আর যিহোশূয় তাহাদিগকে কহিলেন, ভীত ও নিরাশ হইও না, বলবান হও, ও সাহস কর; কেননা তোমরা যে শত্রুগণের সহিত যুদ্ধ করিবে, তাহাদের সকলের প্রতি সদাপ্রভু এইরূপ করিবেন।
আপনার দাস সেই সিংহ ও সেই ভল্লুক উভয়কেই বধ করিয়াছে; আর এই অচ্ছিন্নত্বক্ পলেষ্টীয় সেই দুইয়ের মধ্যে একের মত হইবে, কারণ এ জীবন্ত ঈশ্বরের সৈন্যগণকে টিট্কারি দিয়াছে।
যাহারা তোমার নাম জানে, তাহারা তোমাতে বিশ্বাস রাখিবে; কেননা, হে সদাপ্রভু, তুমি তোমার অন্বেষণকারীদিগকে পরিত্যাগ কর নাই।
তিনিই এত বড় মৃত্যু হইতে আমাদিগকে উদ্ধার করিয়াছেন ও উদ্ধার করিবেন; আমরা তাঁহাতেই প্রত্যাশা করিয়াছি যে, ইহার পরেও তিনি উদ্ধার করিবেন;
এই হেতু খ্রীষ্টের নিমিত্ত নানা দুর্ব্বলতা, অপমান, অনাটন, তাড়না, সঙ্কট ঘটিলে আমি প্রীত হই, কেননা যখন আমি দুর্ব্বল, তখনই বলবান্।
পরন্তু, যে শক্তি আমাদিগেতে কার্য্য সাধন করে, সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচ্ঞার ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম্ম করিতে পারেন,
কিন্তু প্রভু আমার নিকটে দাঁড়াইলেন, এবং আমাকে বলবান্ করিলেন, যেন আমা দ্বারা প্রচার-কার্য্য সম্পন্ন হয় এবং পরজাতীয় সকল লোক তাহা শুনিতে পায়; আর আমি সিংহের মুখ হইতে রক্ষা পাইলাম।