Home Bibles ☰ Books দ্বিতীয় বিবরণ 28:32 · বাংলা বাইবেল
দ্বিতীয় বিবরণ 28:32 · বাংলা বাইবেল

তোমার পুত্রকন্যাগণ অন্য এক জাতিকে দত্ত হইবে, ও সমস্ত দিন তাহাদের অপেক্ষায় চাহিতে চাহিতে তোমার চক্ষু ক্ষীণ হইবে, এবং তোমার হস্তের কোন শক্তি থাকিবে না।

Cross references

গণনা 21:29

হে মোয়াব, ধিক্‌ তোমাকে। হে কমোশের প্রজাগণ, তোমরা বিনষ্ট হইলে। সে আপন পুত্রগণকে পলাতকরূপে, আপন কন্যাগণকে বন্দিত্বে সমর্পণ করিল,— ইমোরীয়দের রাজা সীহোনের হস্তে।

দ্বিতীয় বিবরণ 28:18

তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল এবং তোমার গোরুর বৎস ও তোমার মেষীদের শাবক শাপগ্রস্ত হইবে।

দ্বিতীয় বিবরণ 28:41

তুমি পুত্রকন্যাগণের জন্ম দিবে, কিন্তু তাহারা তোমার হইবে না; কেননা তাহারা বন্দি হইয়া যাইবে।

দ্বিতীয় বিবরণ 28:65

আর তুমি সেই জাতিগণের মধ্যে কিছু সুখ পাইবে না, ও তোমার পদতলের জন্য বিশ্রামস্থান থাকিবে না, কিন্তু সদাপ্রভু সেই স্থানে তোমাকে হৃৎকম্প, চক্ষুর ক্ষীণতা ও প্রাণের শুষ্কতা দিবেন।

২ ইতিহাস 29:9

আর দেখ, সেই জন্য আমাদের পিতারা খড়্‌গে পতিত হইয়াছেন, এবং আমাদের পুত্রেরা, আমাদের কন্যারা, আমাদের ভার্য্যারা বন্দি হইয়া রহিয়াছে।

নেহেমিয়া 5:2

কেহ কেহ কহিল, আমরা পুত্র কন্যাশুদ্ধ অনেক প্রাণী, আহার করিয়া জীবন ধারণের নিমিত্ত শস্য লইব।

ইয়োব 11:20

কিন্তু দুষ্টদের চক্ষু নিস্তেজ হইবে, তাহাদের আশ্রয় বিনষ্ট হইবে, তাহাদের আশা প্রাণত্যাগে পরিণত হইবে।

ইয়োব 17:5

যে ব্যক্তি লুটরূপে আপনার বন্ধুদিগকে অর্পণ করে, তাহার সন্তানদের চক্ষু অন্ধ হইবে।

ইয়োব 31:8

তবে আমি বুনিলে অন্যে ফল ভোগ করুক, ও আমার চারা সকল উন্মূলিত হউক।

গীতসংহিতা 69:3

আমি ডাকিতে ডাকিতে ক্লান্ত হইয়াছি, আমার কণ্ঠ শুষ্ক হইয়াছে; আমার ঈশ্বরের অপেক্ষা করিতে করিতে আমার নয়নযুগল নিস্তেজ হইয়াছে।

গীতসংহিতা 119:82

তোমার বচনের প্রতীক্ষায় আমার চক্ষু ক্ষীণ হয়, আমি বলি, তুমি কখন আমাকে সান্ত্বনা করিবে?

গীতসংহিতা 119:123

আমার চক্ষু ক্ষীণ হইতেছে, তোমার পরিত্রাণের জন্য, ও তোমার ধর্ম্মময় বচনের জন্য।

যিশাইয় 38:14

তালচোঁচের ন্যায়, সারসের ন্যায় আমি চিঁচিঁ শব্দ করিতেছিলাম, ঘুঘুর ন্যায় কাতরোক্তি করিতেছিলাম; ঊর্দ্ধদিকে দৃষ্টি করিতে করিতে আমার চক্ষু ক্ষীণ হইল; হে সদাপ্রভু, আমি উপদ্রুত, তুমি আমার প্রতিভূ হও।

যিরমিয় 15:7

আমি তাহাদিগকে দেশের পুরদ্বার সমূহে কুলাতে করিয়া ঝাড়িয়াছি, তাহাদিগকে সন্তান-বিরহিত করিয়াছি, আমার প্রজাগণকে বিনষ্ট করিয়াছি, তাহারা আপনাদের পথ হইতে ফিরে নাই।

যিরমিয় 16:2

যথা, তুমি এই স্থানে বিবাহ করিও না, পুত্রকন্যাদের জন্ম দিও না,

Interlinear

Choose Theme