Home Bibles দানিয়েল 10:15 · বাংলা বাইবেল
দানিয়েল 10:15 · বাংলা বাইবেল

তিনি আমাকে এই কথা বলিলে পর আমি ভূমিতে উপুড় হইয়া অবাক্‌ হইয়া রহিলাম।

Cross references

ইজেকিয়েল 24:27

সেই দিন পলাতকের কাছে তোমার মুখ খোলা যাইবে, তাহাতে তুমি কথা কহিবে, আর বোবা থাকিবে না; এইরূপে তুমি তাহাদের জন্য চিহ্নস্বরূপ হইবে; তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।

ইজেকিয়েল 33:22

আর সেই পলাতকের আসিবার পূর্ব্বে সন্ধ্যাকালে সদাপ্রভু আমার উপরে হস্তার্পণ করিয়াছিলেন, এবং প্রাতঃকালে সেই পলাতকের উপস্থিত হইবার অপেক্ষায় তিনি আমার মুখ খুলিয়া দিলেন, তখন আমার মুখ খুলিয়া গেল, আমি আর বোবা রহিলাম না।

দানিয়েল 8:18

যখন তিনি আমার সহিত আলাপ করিলেন, তখন আমি ঘোর নিদ্রায় ভূমিতে উপুড় হইয়া পড়িলাম; কিন্তু তিনি আমাকে স্পর্শ করিয়া স্বস্থানে দাঁড় করাইলেন।

দানিয়েল 10:9

পরে আমি তাঁহার বাক্যের রব শুনিলাম, আর সেই বাক্যের রব শুনিবামাত্র আমি ঘোর নিদ্রায় উপুড় হইয়া পড়িলাম।

লূক 1:20

আর দেখ, এই সকল যে দিন ঘটিবে, সেই দিন পর্য্যন্ত তুমি নীরব থাকিবে, কথা কহিতে পারিবে না; যেহেতুক আমার এই যে সকল বাক্য যথাসময়ে সফল হইবে, ইহাতে তুমি বিশ্বাস করিলে না।

Interlinear

Choose Theme