Home Bibles ইজেকিয়েল 33:22 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 33:22 · বাংলা বাইবেল

আর সেই পলাতকের আসিবার পূর্ব্বে সন্ধ্যাকালে সদাপ্রভু আমার উপরে হস্তার্পণ করিয়াছিলেন, এবং প্রাতঃকালে সেই পলাতকের উপস্থিত হইবার অপেক্ষায় তিনি আমার মুখ খুলিয়া দিলেন, তখন আমার মুখ খুলিয়া গেল, আমি আর বোবা রহিলাম না।

Cross references

ইজেকিয়েল 1:3

এবং সেই স্থানে সদাপ্রভু তাঁহার উপরে হস্তার্পণ করিলেন।

ইজেকিয়েল 3:22

পরে সেই স্থানে সদাপ্রভু আমার উপরে হস্তার্পণ করিলেন, আর তিনি কহিলেন, উঠ, বাহির হইয়া সমস্থলীতে যাও, আমি সেখানে তোমার সহিত কথা বলিব।

ইজেকিয়েল 3:26

আর আমিও তোমার জিহ্বা মুখের তালুতে সংলগ্ন করিব, তাহাতে তুমি বোবা হইবে, তাহাদের কাছে দোষবক্তা হইবে না, কেননা তাহারা বিদ্রোহীকুল।

ইজেকিয়েল 3:27

কিন্তু যখন আমি তোমার সঙ্গে কথা বলি, তখন তোমার মুখ খুলিয়া দিব, তাহাতে তুমি তাহাদিগকে এই কথা কহিবে, প্রভু সদাপ্রভু এই কথা কহেন; যে শুনে সে শুনুক, যে না শুনে সে না শুনুক; কেননা তাহারা বিদ্রোহীকুল।

ইজেকিয়েল 24:25

আর, হে মনুষ্য-সন্তান, যে দিন আমি তাহাদের বল, তাহাদের শোভার আমোদ, তাহাদের নয়নের প্রীতিপাত্র ও প্রাণের অভিলষিত বস্তু, তাহাদের পুত্রকন্যাগণকে, তাহাদের হইতে হরণ করিব,

ইজেকিয়েল 24:26

সেই দিন কি তাহা তোমার কর্ণগোচর করিবার নিমিত্ত পলাতক ব্যক্তি তোমার নিকটে আসিবে না?

ইজেকিয়েল 24:27

সেই দিন পলাতকের কাছে তোমার মুখ খোলা যাইবে, তাহাতে তুমি কথা কহিবে, আর বোবা থাকিবে না; এইরূপে তুমি তাহাদের জন্য চিহ্নস্বরূপ হইবে; তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।

ইজেকিয়েল 37:1

সদাপ্রভুর হস্ত আমার উপরে অর্পিত হইল, এবং তিনি সদাপ্রভুর আত্মায় আমাকে বাহিরে লইয়া গিয়া সমস্থলীর মধ্যে রাখিলেন; তাহা অস্থিতে পরিপূর্ণ ছিল।

ইজেকিয়েল 40:1

আমাদের নির্ব্বাসের পঞ্চবিংশ বৎসরে, বৎসরের আরম্ভে, মাসের দশম দিনে, অর্থাৎ নগর নিপাতিত হইবার পরে চতুর্দ্দশ বৎসরের সেই দিবসে, সদাপ্রভু আমার উপরে হস্তার্পণ করিলেন, ও আমাকে সেই স্থানে উপস্থিত করিলেন।

লূক 1:64

আর তখনই তাঁহার মুখ ও তাঁহার জিহ্বা খুলিয়া গেল, আর তিনি কথা কহিলেন, ঈশ্বরের ধন্যবাদ করিতে লাগিলেন।

Interlinear

Choose Theme