সদাপ্রভু এই কথা কহেন, ইস্রায়েলের তিনটা অধর্ম্ম প্রযুক্ত ও চারিটা প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না; কেননা তাহারা রৌপ্যের বিনিময়ে ধার্ম্মিককে, ও এক যোড়া পাদুকার বিনিময়ে দরিদ্রকে বিক্রয় করিয়াছে।
Cross references
ইহার কারণ এই; ইস্রায়েল-সন্তানগণের ঈশ্বর সদাপ্রভু, যিনি তাহাদিগকে মিসর দেশ হইতে, মিসরের ফরৌণ রাজার হস্তের অধীনতা হইতে, বাহির করিয়া আনিয়াছিলেন, তাঁহার বিরুদ্ধে তাহারা পাপ করিয়াছিল ও অন্য দেবগণকে ভয় করিত;
ইহার কারণ এই, তাহারা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর বাক্য মানিত না; বরং তাঁহার নিয়ম অর্থাৎ সদাপ্রভুর দাস মোশির সমস্ত আজ্ঞা লঙ্ঘন করিত, তাহা শুনিতও না, পালন করিতও না।
ধিক্ তাহাদিগকে, যাহারা দ্রাক্ষারস পান করিতে শূর, আর সুরা মিশাইতে বলবান;
যেন দরিদ্রগণকে ন্যায়বিচার হইতে ফিরাইয়া দেয়, ও আমার দুঃখী প্রজাদের অধিকার হরণ করে, যেন বিধবারা তাহাদের লুটদ্রব্য হয়, আর তাহারা পিতৃহীনদিগকে তাহাদের লুটিত দ্রব্য করিতে পারে।
তাহারা ত বাক্কৌশলে মানুষকে দোষী করে, নগর-দ্বারে দোষবক্তার জন্য ফাঁদ পাতে, অকারণে ধার্ম্মিকের প্রতি অন্যায় করে।
আমার থাকিতে অহলা ব্যভিচার করিল, আপনার প্রেমিকগণে, নিকটবর্ত্তী অশূরীয়দিগেতে কামাসক্তা হইল;
হে ইস্রায়েল-সন্তানগণ, তোমরা সদাপ্রভুর বাক্য শুন; কেননা দেশনিবাসীদের সহিত সদাপ্রভুর বিবাদ আছে, কারণ দেশে সত্য নাই, দয়া নাই, ঈশ্বরীয় জ্ঞানও নাই।
ব্যভিচার, মদ্য ও নূতন দ্রাক্ষারস, এই সকল বুদ্ধি হরণ করে।
তাহারা সকলে তুন্দুরের ন্যায় উত্তপ্ত, এবং আপনাদের বিচারকর্ত্তাদিগকে গ্রাস করে; তাহাদের রাজগণ সকলে পতিত হইয়াছে; তাহাদের মধ্যে কেহই আমাকে আহ্বান করে না।
তাহারাই রাজগণকে স্থাপন করিয়াছে, আমা হইতে হয় নাই; তাহারা অধ্যক্ষগণকে নিযুক্ত করিয়াছে, আমি তাহা জানি নাই; তাহারা আপনাদের সুবর্ণ ও রৌপ্য দ্বারা আপনাদের জন্য প্রতিমা নির্ম্মাণ করিয়াছে, যেন তাহারা উচ্ছিন্ন হয়।
আর এখন তাহারা উত্তরোত্তর আরও পাপ করিতেছে, তাহারা আপনাদের নিমিত্ত আপনাদের রৌপ্য দ্বারা ছাঁচে ঢালা প্রতিমা, ও আপনাদের নিজ বুদ্ধির মত পুত্তলি নির্ম্মাণ করিয়াছে; সেই সমস্তই শিল্পকারদের কর্ম্মমাত্র; তাহাদেরই বিষয়ে উহারা বলে, যে সকল লোক যজ্ঞ করে, তাহারা গোবৎসদিগকে চুম্বন করুক।
তার তাহারা আমার প্রজাদের জন্য গুলিবাঁট করিয়াছে, এবং বেশ্যার বিনিময়ে বালক দিয়াছে, ও পান করিবার জন্য দ্রাক্ষারসের বিনিময়ে বালিকা বিক্রয় করিয়াছে।
আর যিহূদা-সন্তানগণকে ও যিরূশালেম-সন্তানগণকে তাহাদের সীমা হইতে দূর করণার্থে যবন-সন্তানদের কাছে বিক্রয় করিয়াছ।
তোমরা দীনহীন লোককে পদতলে দলিতেছ, ও তাহা হইতে গোমরূপ দর্শনী গ্রহণ করিতেছ; এই জন্য, তোমরা ক্ষোদিত প্রস্তরের গৃহ নির্ম্মাণ করিয়াছ বটে, কিন্তু তাহাতে বাস করিতে পাইবে না; তোমরা রম্য দ্রাক্ষাক্ষেত্র রোপন করিয়াছ বটে, কিন্তু তাহার দ্রাক্ষারস পান করিতে পাইবে না।
উহারা অমঙ্গলের দিনকে আপনাদের হইতে দূরে রাখিতেছে ও দৌরাত্ম্যের আসন নিকটবর্ত্তী করিতেছে;
অহো তোমরা যাহারা দরিদ্র লোককে গ্রাস করিতেছ ও দেশের হীন লোকদিগকে লোপ করিতেছ, তোমরা এই বাক্য শুন।
রৌপ্য দিয়া দীনহীনদিগকে ও এক যোড়া পাদুকা দিয়া দরিদ্রকে ক্রয় করিব, এবং গোমের ছাঁট বিক্রয় করিব।’
তোমরা সৎকর্ম্ম ঘৃণা করিতেছ, ও দুষ্কর্ম্ম ভালবাসিতেছ, লোকদের গাত্র হইতে চর্ম্ম ও অস্থি হইতে মাংস ছাড়াইয়া লইতেছ।
দুষ্টের গৃহে কি এখনও দুষ্টতার ভাণ্ডার ও ঘৃণিত হীন ঐফা আছে?
তাহাদের অধিকারিগণ তাহাদিগকে বধ করে, তথাপি আপনাদিগকে দোষী মনে করে না; এবং তাহাদের বিক্রয়কারীরা প্রত্যেক জন বলে, ধন্য সদাপ্রভু, আমি ধনী হইলাম; এবং তাহাদের পালকগণ তাহাদের প্রতি দয়ার্দ্র হয় না।