Home Bibles ☰ Books ২ শমূয়েল 19:11 · বাংলা বাইবেল
২ শমূয়েল 19:11 · বাংলা বাইবেল

পরে দায়ূদ রাজা সাদোক ও অবিয়াথর এই দুই যাজকের নিকটে দূত পাঠাইয়া কহিলেন, তোমরা যিহূদার প্রাচীনবর্গকে বল, রাজাকে আপন বাটীতে ফিরাইয়া আনিতে তোমরা কেন সকলের শেষে পড়িতেছ? রাজাকে আপন বাটীতে ফিরাইয়া আনিবার জন্য সমস্ত ইস্রায়েলের নিবেদন তাঁহার নিকটে উপস্থিত হইয়াছে।

Cross references

২ শমূয়েল 15:29

অতএব সাদোক ও অবিয়াথর ঈশ্বরের সিন্দুক পুনরায় যিরূশালেমে লইয়া গিয়া সেই স্থানে রহিলেন।

২ শমূয়েল 15:35

সে স্থানে সাদোক ও অবিয়াথর, এই দুই যাজক কি তোমার সহিত থাকিবেন না? অতএব তুমি রাজবাটীর যে কোন কথা শুনিবে, তাহা সাদোক ও অবিয়াথর যাজককে বলিবে।

২ শমূয়েল 18:14

তখন যোয়াব কহিলেন, তোমার সম্মুখে আমার এরূপ বিলম্ব করা অনুচিত। পরে তিনি হস্তে তিনটী খোঁচা লইয়া অবশালোমের বক্ষঃ বিদ্ধ করিলেন; তখনও সে এলা বৃক্ষের মধ্যে জীবিত ছিল।

২ শমূয়েল 18:15

আর যোয়াবের অস্ত্রবাহক দশ জন যুবক অবশালোমকে বেষ্টন করিল ও আঘাত করিয়া বধ করিল।

১ রাজাবলি 2:25

তখন শলোমন রাজা যিহোয়াদার পুত্র বনায়কে প্রেরণ করিলে তিনি তাহাকে আক্রমণ করিয়া বধ করিলেন।

১ রাজাবলি 2:35

আর রাজা তাঁহার পদে যিহোয়াদার পুত্র বনায়কে সেনাপতি করিলেন, এবং অবিয়াথরের পদ রাজা সাদোক যাজককে দিলেন।

মথি 5:16

তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হউক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে।

২ করিন্থীয় 5:20

অতএব খ্রীষ্টের পক্ষেই আমরা রাজদূতের কর্ম্ম করিতেছি; ঈশ্বর যেন আমাদের দ্বারা নিবেদন করিতেছেন, আমরা খ্রীষ্টের পক্ষে এই বিনতি করিতেছি, তোমরা ঈশ্বরের সহিত সম্মিলিত হও।

২ থিষলনীকীয় 3:9

আমাদের যে অধিকার নাই, তাহা নয়; কিন্তু তোমাদের নিকটে আপনাদিগকে আদর্শরূপে দেখাইতে চাহিলাম, যেন তোমরা আমাদের অনুকারী হও।

Interlinear

Choose Theme