Home Bibles ২ শমূয়েল 19:10 · বাংলা বাইবেল
২ শমূয়েল 19:10 · বাংলা বাইবেল

আর আমরা যে অবশালোমকে আপনাদের উপরে অভিষেক করিয়াছিলাম, তিনি যুদ্ধে মরিয়াছেন; অতএব তোমরা এখন রাজাকে ফিরাইয়া আনিবার বিষয়ে একটী কথাও বলিতেছ না কেন?

Cross references

বিচারকগণ 18:9

তাহারা কহিল, উঠ, আমরা সেই লোকদের বিরুদ্ধে যাই; আমরা সেই দেশ দেখিয়াছি; আর দেখ, তাহা অতি উত্তম, তোমরা কেন চুপ করিয়া আছ? সেই দেশ অধিকার করিবার জন্য সেখানে যাইতে আলস্য করিও না।

২ শমূয়েল 15:12

পরে অবশালোম বলিদান কালে দায়ূদের মন্ত্রী গীলোনীয় অহীথোফলকে তাহার নগর হইতে, গীলো হইতে, ডাকিয়া পাঠাইল। আর চক্রান্ত দৃঢ় হইল, কারণ অবশালোমের পক্ষীয় লোক উত্তর উত্তর বৃদ্ধি পাইতে লাগিল।

২ শমূয়েল 15:14

তখন দায়ূদের যে সকল দাস যিরূশালেমে তাঁহার নিকটে ছিল, তাহাদিগকে তিনি কহিলেন, আইস, আমরা উঠিয়া পলায়ন করি, কেননা অবশালোম হইতে আমাদের কাহারও বাঁচিবার যো নাই; শীঘ্র করিয়া চল, নতুবা সে সত্বর আমাদের সঙ্গ ধরিয়া আমাদিগকে বিপদ্‌গ্রস্ত করিবে, ও খড়্‌গধারে নগরে আঘাত করিবে।

২ শমূয়েল 15:16

পরে রাজা প্রস্থান করিলেন; এবং তাঁহার সমস্ত পরিজন তাঁহার পশ্চাতে পশ্চাতে চলিল; আর রাজা বাটী রক্ষার্থে দশটী উপপত্নীকে রাখিয়া গেলেন।

২ শমূয়েল 18:14

তখন যোয়াব কহিলেন, তোমার সম্মুখে আমার এরূপ বিলম্ব করা অনুচিত। পরে তিনি হস্তে তিনটী খোঁচা লইয়া অবশালোমের বক্ষঃ বিদ্ধ করিলেন; তখনও সে এলা বৃক্ষের মধ্যে জীবিত ছিল।

হোশেয় 8:4

তাহারাই রাজগণকে স্থাপন করিয়াছে, আমা হইতে হয় নাই; তাহারা অধ্যক্ষগণকে নিযুক্ত করিয়াছে, আমি তাহা জানি নাই; তাহারা আপনাদের সুবর্ণ ও রৌপ্য দ্বারা আপনাদের জন্য প্রতিমা নির্ম্মাণ করিয়াছে, যেন তাহারা উচ্ছিন্ন হয়।

Interlinear

Choose Theme