Home Bibles ২ শমূয়েল 15:35 · বাংলা বাইবেল
২ শমূয়েল 15:35 · বাংলা বাইবেল

সে স্থানে সাদোক ও অবিয়াথর, এই দুই যাজক কি তোমার সহিত থাকিবেন না? অতএব তুমি রাজবাটীর যে কোন কথা শুনিবে, তাহা সাদোক ও অবিয়াথর যাজককে বলিবে।

Cross references

২ শমূয়েল 17:15

পরে হূশয় সাদোক ও অবিয়াথর এই দুই যাজককে কহিলেন, অহীথোফল অবশালোমকে ও ইস্রায়েলের প্রাচীনগণকে অমুক অমুক মন্ত্রণা দিয়াছিল, কিন্তু আমি অমুক অমুক মন্ত্রণা দিয়াছি।

২ শমূয়েল 17:16

অতএব তোমরা শীঘ্র দায়ূদের কাছে লোক পাঠাইয়া তাঁহাকে বল, আপনি প্রান্তরস্থ পারঘাটায় অদ্যকার রাত্রি যাপন করিবেন না, কোন মতে পার হইয়া যাইবেন; পাছে মহারাজ ও আপনার সঙ্গী সমস্ত লোক সংহারপ্রাপ্ত হন।

২ শমূয়েল 17:17

তৎকালে যোনাথন ও অহীমাস ঐন্‌রোগেলে ছিল; এক দাসী গিয়া তাহাদিগকে সংবাদ দিত, পরে তাহারা গিয়া দায়ূদ রাজাকে সংবাদ দিত; কেননা তাহারা নগরে আসিয়া দেখা দিতে পারিত না।

Interlinear

Choose Theme