২ শমূয়েল 17:3 · বাংলা বাইবেল
এইরূপে সমস্ত লোককে তোমার পক্ষে আনিব; তুমি যাঁহার অন্বেষণ করিতেছ, তাঁহারই মরণ এবং সকলের প্রত্যাগমন দুই সমান; সমস্ত লোক শান্তিতে থাকিবে।
Cross references
২ শমূয়েল 3:21
পরে অব্নের দায়ূদকে কহিলেন, আমি উঠিয়া গিয়া সমস্ত ইস্রায়েলকে আমার প্রভু মহারাজের নিকটে সংগ্রহ করি; যেন তাহারা আপনার সহিত নিয়ম করে, আর আপনি আপন প্রাণের ইচ্ছামত সকলের উপরে রাজত্ব করেন। পরে দায়ূদ অব্নেরকে বিদায় করিলে তিনি কুশলে প্রস্থান করিলেন।
যিশাইয় 48:22
সদাপ্রভু কহেন, দুষ্ট লোকদের কিছুই শান্তি নাই।
যিশাইয় 57:21
আমার ঈশ্বর কহেন, দুষ্ট লোকদের কিছুই শান্তি নাই।
১ থিষলনীকীয় 5:3
লোকে যখন বলে, শান্তি ও অভয়, তখনই তাহাদের কাছে যেমন গর্ভবতীর প্রসব-বেদনা উপস্থিত হইয়া থাকে, তেমনি আকস্মিক বিনাশ উপস্থিত হয়; আর তাহারা কোন ক্রমে এড়াইতে পারিবে না।