পরে অব্নের দায়ূদকে কহিলেন, আমি উঠিয়া গিয়া সমস্ত ইস্রায়েলকে আমার প্রভু মহারাজের নিকটে সংগ্রহ করি; যেন তাহারা আপনার সহিত নিয়ম করে, আর আপনি আপন প্রাণের ইচ্ছামত সকলের উপরে রাজত্ব করেন। পরে দায়ূদ অব্নেরকে বিদায় করিলে তিনি কুশলে প্রস্থান করিলেন।
Cross references
আর গিলিয়দের, অশূরীয়দের, যিষিয়েলের, ইফ্রয়িমের ও বিন্যামীনের এবং সমস্ত ইস্রায়েলের উপরে রাজা করিলেন।
শৌলের কুল হইতে রাজ্য লইয়া দান অবধি বের্-শেবা পর্য্যন্ত ইস্রায়েলের উপরে ও যিহূদার উপরে দায়ূদের সিংহাসন স্থাপনের চেষ্টা না করি।
পরে অব্নের আপনার পক্ষে দায়ূদের নিকটে দূতগণকে পাঠাইয়া কহিলেন, এই দেশ কাহার? আরও কহিলেন, আপনি আমার সহিত নিয়ম করুন, আর দেখুন, সমস্ত ইস্রায়েলকে আপনার পক্ষে আনিতে আমার হস্ত আপনার সহকারী হইবে।
আর আমি তোমাকে গ্রহণ করিব, তাহাতে তুমি আপন প্রাণের সমস্ত বাসনানুসারে রাজত্ব করিবে, ইস্রায়েলের উপরে রাজা হইবে।
তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুন, তোমার সমস্ত মন্ত্রণা সিদ্ধ করুন।
কেননা উহারা সকলে যীশু খ্রীষ্টের বিষয় নয়, কিন্তু আপন আপন বিষয় চেষ্টা করে।