Home Bibles ২ ইতিহাস 2:14 · বাংলা বাইবেল
২ ইতিহাস 2:14 · বাংলা বাইবেল

সে দানবংশীয়া এক স্ত্রীর পুত্র, তাহার পিতা সোরের লোক; সে স্বর্ণ, রৌপ্য, পিত্তল, লৌহ, প্রস্তর ও কাষ্ঠ, এবং বেগুনে, নীল, মসীনা-সূত্রের ও রক্তবর্ণ সূত্রের কার্য্য করিতে তৎপর। আর সে সর্ব্বপ্রকার ক্ষোদন কার্য্য করিতে ও সর্ব্ববিধ কল্পনার কার্য্য প্রস্তুত করিতে তৎপর। তাহাকে আপনার কার্য্যনিপুন লোকদের সহিত এবং আপনার পিতা আমার প্রভু দায়ূদের কার্য্যনিপুন লোকদের সহিত স্থান দেওয়া যাউক।

Cross references

যাত্রাপুস্তক 31:3

আর আমি তাহাকে ঈশ্বরের আত্মায়—জ্ঞানে, বুদ্ধিতে, বিদ্যায় ও সর্ব্বপ্রকার শিল্প কৌশলে—পরিপূর্ণ করিলাম;

১ রাজাবলি 7:13

আর শলোমন রাজা লোক প্রেরণ করিয়া সোর হইতে হীরমকে আনাইলেন।

২ ইতিহাস 2:7

অতএব আমার পিতা দায়ূদ কর্ত্তৃক নিযুক্ত যে জ্ঞানবান লোকেরা যিহূদায় ও যিরূশালেমে আমার নিকটে আছে, তাহাদের সহিত স্বর্ণ, রৌপ্য, পিত্তল, লৌহ এবং বেগুনে, রক্ত ও নীলবর্ণ সূত্রের কার্য্য করণে ও সর্ব্বপ্রকার ক্ষোদন কার্য্যে নিপুন এক জন লোককে পাঠাইবেন।

Interlinear

Choose Theme