১ রাজাবলি 7:13 · বাংলা বাইবেল
আর শলোমন রাজা লোক প্রেরণ করিয়া সোর হইতে হীরমকে আনাইলেন।
Cross references
যাত্রাপুস্তক 31:3
আর আমি তাহাকে ঈশ্বরের আত্মায়—জ্ঞানে, বুদ্ধিতে, বিদ্যায় ও সর্ব্বপ্রকার শিল্প কৌশলে—পরিপূর্ণ করিলাম;
১ রাজাবলি 7:40
হীরম ঐ সকল প্রক্ষালন-পাত্র, হাতা ও বাটি নির্ম্মাণ করিল। এইরূপে হীরম শলোমন রাজার জন্য সদাপ্রভুর গৃহের যে সকল কর্ম্মে প্রবৃত্ত হইয়াছিল, সে সমস্ত সমাপ্ত করিল;
২ ইতিহাস 2:6
কিন্তু তাঁহার নিমিত্ত গৃহ নির্ম্মাণ করিতে কে সমর্থ? কেননা স্বর্গ এবং স্বর্গের স্বর্গও তাঁহাকে ধারণ করিতে পারে না; তবে আমি কে যে, তাঁহার উদ্দেশে গৃহ নির্ম্মাণ করি? কেবল তাঁহার সম্মুখে ধূপদাহ করিবার স্থান [নির্ম্মাণ করিতে পারি]।
২ ইতিহাস 2:13
এখন আমি হূরম-আবি নামক এক জন জ্ঞানবান্ ও বুদ্ধিমান লোককে পাঠাইলাম।
২ ইতিহাস 4:11
আর হূরম স্থালী, হাতা ও বাটি সকল নির্ম্মাণ করিল। এইরূপে হূরম শলোমন রাজার জন্য ঈশ্বরের গৃহের যে কর্ম্মে প্রবৃত্ত হইয়াছিল, তাহা সমাপ্ত করিল;