অতএব আমার প্রভু যে গোধূম, যব, তৈল ও দ্রাক্ষারসের কথা বলিয়াছেন, তাহা আপন দাসদের নিকটে পাঠাইয়া দিউন।
Cross references
মেয়র্কোন, রক্বোন ও যাফোর সম্মুখস্থ অঞ্চল।
আর শলোমন হীরমের বাটীর ভক্ষ্যের জন্য তাঁহাকে বিশ সহস্র কোর গোম ও উখলিতে প্রস্তুত বিশ কোর তৈল দিতেন; এইরূপে শলোমন বৎসর বৎসর হীরমকে দিতেন।
আর দেখুন, আমি আপনার দাসদিগকে, যে কাঠুরিয়ারা গাছ কাটিবে, তাহাদিগকে বিংশতি সহস্র কোর্ মাড়া গোধূম, বিংশতি সহস্র কোর্ যব, বিংশতি সহস্র বাৎ দ্রাক্ষারস ও বিংশতি সহস্র বাৎ তৈল দিব।
আর পারস্য-রাজ কোরস তাঁহাদিগকে যে অনুমতি দিয়াছিলেন, তদনুসারে তাঁহারা ভাস্করদিগকে ও সূত্রধরদিগকে রৌপ্য দিলেন, এবং লিবানোন হইতে যাফোস্থ সমুদ্র-তীরে এরসকাষ্ঠ আনিবার জন্য সীদোনীয় ও সোরীয়দিগকে খাদ্য, পানীয় দ্রব্য ও তৈল দিলেন।
লিবানোনের গৌরব তোমার কাছে আসিবে, দেবদারু, তিধর ও তাশূর বৃক্ষ একত্র আসিবে, আমার পবিত্র স্থান বিভূষিত করিবার নিমিত্ত আসিবে, এবং আমি আপন চরণের স্থান গৌরবান্বিত করিব।
কিন্তু যোনা সদাপ্রভুর সম্মুখ হইতে তর্শীশে পলাইয়া যাইবার নিমিত্ত উঠিলেন; তিনি যাফোতে নামিয়া গিয়া, তর্শীশে যাইবে এমন এক জাহাজ পাইলেন; তখন জাহাজের ভাড়া দিয়া সদাপ্রভুর সম্মুখ হইতে নাবিকদের সহিত তর্শীশে যাইবার জন্য সেই জাহাজে প্রবেশ করিলেন।