Home Bibles ২ ইতিহাস 15:5 · বাংলা বাইবেল
২ ইতিহাস 15:5 · বাংলা বাইবেল

সেই সময়ে যে বাহিরে যাইত ও যে ভিতরে আসিত, উভয়ের কিছুই শান্তি হইত না; দেশ-নিবাসী সকলে অতিশয় ত্রাসযুক্ত হইয়াছিল।

Cross references

দ্বিতীয় বিবরণ 28:19

ভিতরে আসিবার সময়ে তুমি শাপগ্রস্ত হইবে, ও বাহিরে যাইবার সময়ে তুমি শাপগ্রস্ত হইবে।

বিচারকগণ 5:6

অনাতের পুত্র শম্‌গরের সময়ে, যায়েলের সময়ে, রাজপথ শূন্য হইল, পথিকেরা বক্র পথ দিয়া গমন করিত।

১ শমূয়েল 13:6

তখন ইস্রায়েল লোকেরা আপনাদিগকে বিপদ্‌গ্রস্ত দেখিল, কেননা লোকেরা উপদ্রুত হইতেছিল; তখন লোকেরা গুহাতে, ঝোপে, শৈলে, দৃঢ় গৃহে ও গর্ত্তে লুকাইল।

গীতসংহিতা 121:8

সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্য্যন্ত।

জখরিয় 8:10

বস্তুতঃ সেই দিনের পূর্ব্বে মনুষ্যের বেতন ছিল না, পশুর ভাড়াও ছিল না; এবং যে কেহ ভিতরে আসিত কিম্বা বাহিরে যাইত, বিপক্ষ লোকের জন্য তাহার কিছুই শান্তি হইত না; আর আমি প্রত্যেক জনকে আপন আপন প্রতিবাসীর বিপক্ষে প্রেরণ করিতাম।

মথি 24:6

আর তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে; দেখিও, ব্যাকুল হইও না; কেননা এ সকল অবশ্যই ঘটিবে, কিন্তু তখনও শেষ নয়।

লূক 21:25

আর সূর্য্যে, চন্দ্রে ও নক্ষত্রগণে নানা চিহ্ন প্রকাশ পাইবে, এবং পৃথিবীতে জাতিগণের ক্লেশ হইবে, তাহারা সমুদ্রের ও তরঙ্গের গর্জ্জনে উদ্বিগ্ন হইবে।

Interlinear

Choose Theme