Home Bibles জখরিয় 8:10 · বাংলা বাইবেল
জখরিয় 8:10 · বাংলা বাইবেল

বস্তুতঃ সেই দিনের পূর্ব্বে মনুষ্যের বেতন ছিল না, পশুর ভাড়াও ছিল না; এবং যে কেহ ভিতরে আসিত কিম্বা বাহিরে যাইত, বিপক্ষ লোকের জন্য তাহার কিছুই শান্তি হইত না; আর আমি প্রত্যেক জনকে আপন আপন প্রতিবাসীর বিপক্ষে প্রেরণ করিতাম।

Cross references

বিচারকগণ 5:6

অনাতের পুত্র শম্‌গরের সময়ে, যায়েলের সময়ে, রাজপথ শূন্য হইল, পথিকেরা বক্র পথ দিয়া গমন করিত।

বিচারকগণ 5:11

ধনুর্দ্ধরদের রব হইতে দূরে, জল তুলিবার স্থান সকলে, সেখানে কীর্ত্তিত হইতেছে সদাপ্রভুর ধর্ম্মক্রিয়া, ইস্রায়েলে তাঁহার শাসন সংক্রান্ত ধর্ম্মক্রিয়া সমূহ; তখন সদাপ্রভুর প্রজাগণ নগরদ্বারে নামিয়া যাইত।

২ ইতিহাস 15:5

সেই সময়ে যে বাহিরে যাইত ও যে ভিতরে আসিত, উভয়ের কিছুই শান্তি হইত না; দেশ-নিবাসী সকলে অতিশয় ত্রাসযুক্ত হইয়াছিল।

যিশাইয় 19:2

নগর নগরের সহিত, ও রাজ্য রাজ্যের সহিত সংগ্রাম করিবে।

যিরমিয় 16:16

সদাপ্রভু কহেন, দেখ, আমি অনেক ধীবর আনাইব, তাহারা মৎস্যের ন্যায় তাহাদিগকে ধরিবে; পরে আমি অনেক ব্যাধ আনাইব, তাহারা মৃগয়া করিয়া প্রত্যেক পর্ব্বত হইতে, প্রত্যেক উপপর্ব্বত হইতে ও শৈলের ছিদ্র সকল হইতে তাহাদিগকে আনিবে।

আমোস 3:6

নগরের মধ্যে তূরী বাজিলে লোকেরা কি কাঁপে না? সদাপ্রভু না ঘটাইলে নগরের মধ্যে কি অমঙ্গল ঘটে?

আমোস 9:4

আর তাহারা শত্রুদের সম্মুখে বন্দি-দশার স্থানে গেলেও আমি সেখানে খড়্‌গকে আজ্ঞা দিব, আর তাহা তাহাদিগকে বধ করিবে; এইরূপে অমঙ্গলের জন্য আমি তাহাদের প্রতি চক্ষু রাখিব, মঙ্গলের জন্য নয়।

হাগ্গয় 1:6

তোমরা অনেক বীজ বপন করিয়াও অল্প সঞ্চয় করিতেছ, আহার করিয়াও তৃপ্ত হইতেছ না, পান করিয়াও আপ্যায়িত হইতেছ না, পরিচ্ছদ পরিয়াও উষ্ণ হইতেছ না, এবং বেতনজীবী লোক ছেঁড়া থলিতে বেতন রাখে।

হাগ্গয় 2:16

সেই সকল দিনে তোমাদের মধ্যে কেহ বিংশতি কাঠা শস্যরাশির নিকটে আসিলে কেবল দশ কাঠা হইত, এবং দ্রাক্ষাকুণ্ড হইতে পঞ্চাশ পূরা পরিমাণ দ্রাক্ষারস লইতে আসিলে কেবল বিংশতি পূরা হইত।

মথি 10:34

মনে করিও না যে, আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি; শান্তি দিতে আসি নাই, কিন্তু খড়গ দিতে আসিয়াছি।

Interlinear

Choose Theme