তখন ইস্রায়েল লোকেরা আপনাদিগকে বিপদ্গ্রস্ত দেখিল, কেননা লোকেরা উপদ্রুত হইতেছিল; তখন লোকেরা গুহাতে, ঝোপে, শৈলে, দৃঢ় গৃহে ও গর্ত্তে লুকাইল।
Cross references
ফরৌণ যখন নিকটবর্ত্তী হইলেন, তখন ইস্রায়েল-সন্তানেরা চক্ষু তুলিয়া চাহিল, আর দেখ, তাহাদের পশ্চাৎ পশ্চাৎ মিস্রীয়েরা আসিতেছে; তাই তাহারা অতিশয় ভীত হইল, আর ইস্রায়েল সন্তানেরা সদাপ্রভুর উদ্দেশে ক্রন্দন করিল।
পরে অয়ের লোকেরা পশ্চাতে ফিরিয়া চাহিয়া দেখিল, আর দেখ, নগরের ধূম আকাশে উঠিতেছে, কিন্তু তাহারা এদিকে কি ওদিকে কোন দিকেই পলাইবার উপায় পাইল না; আর প্রান্তরে পলায়মান লোকেরা তাহাদের পশ্চাতে ধাবমান লোকদের দিকে ফিরিয়া আক্রমণ করিতে লাগিল।
আর ইস্রায়েলের উপরে মিদিয়নের হস্ত প্রবল হইল, তাই ইস্রায়েল-সন্তানগণ মিদিয়নের ভয়ে পর্ব্বতে গহ্বর, এবং গুহা ও দুর্গম স্থান প্রস্তুত করিল।
আর অম্মোন-সন্তানগণ যিহূদার ও বিন্যামীনের এবং ইফ্রয়িম কুলের সহিত যুদ্ধ করিতে যর্দ্দন পার হইয়া আসিত; এইরূপে ইস্রায়েল অতিশয় কষ্ট পাইতে লাগিল।
আর ইস্রায়েল-লোকেরাও মুখ ফিরাইল; তাহাতে অমঙ্গল আমাদের উপরে আসিয়া পড়িল দেখিয়া বিন্যামীনের লোকেরা বিহ্বল হইল।
পরে তাঁহারা দুই জন পলেষ্টীয়দের প্রহরিদলের নিকটে দেখা দিলে পলেষ্টীয়েরা কহিল, দেখ, ইব্রীয়গণ যে সকল গর্ত্তে লুকাইয়া ছিল, তাহা হইতে এখন বাহির হইয়া আসিতেছে।
পরে সীফীয়েরা গিবিয়াতে শৌলের নিকটে গিয়া কহিল, দায়ূদ কি আমাদের নিকটে মরুভূমির দক্ষিণে হখীলা পাহাড়ের বনে কোন দুরাক্রম স্থানে লুকাইয়া নাই?
পথের মধ্যে তিনি মেষবাথানে উপস্থিত হইলেন; তথায় এক গুহা ছিল; আর শৌল পা ঢাকিবার জন্য তন্মধ্যে প্রবেশ করিলেন; কিন্তু দায়ূদ ও তাঁহার লোকেরা সেই গুহার অন্তঃপ্রদেশে বসিয়াছিলেন।
পরে ইস্রায়েলের যে লোকেরা তলভূমির ওপারে ও যর্দ্দনের ওপারে ছিল, তাহারা যখন দেখিতে পাইল যে, ইস্রায়েল লোকেরা পলায়ন করিয়াছে, এবং শৌল ও তাঁহার পুত্রগণ মরিয়াছেন, তখন তাহারা নগর সকল পরিত্যাগ করিয়া পলায়ন করিল, আর পলেষ্টীয়েরা আসিয়া সেই সকল নগর মধ্যে বাস করিতে লাগিল।
দায়ূদ গাদকে কহিলেন, আমি বড়ই বিপদ্গ্রস্ত হইলাম; আইসুন, আমরা সদাপ্রভুর হস্তে পড়ি, কেননা তাঁহার করুণা প্রচুর; কিন্তু আমি মনুষ্যের হস্তে পড়িতে চাহি না।
তথাপি তাহারা হৃতধন ও লুটিত জাতি; তাহারা সকলে গর্ত্তে পাশবদ্ধ ও কারাগারে লুক্কায়িত হইয়াছে; তাহারা হৃতধন হইয়াছে, উদ্ধারকর্ত্তা কেহ নাই; লুটিত হইয়াছে, কেহ বলে না, ফিরাইয়া দেও।
অথচ আমি দুইয়েতে সঙ্কুচিত হইতেছি; আমার বাসনা এই যে, প্রস্থান করিয়া খ্রীষ্টের সঙ্গে থাকি, কেননা তাহা বহুগুণে অধিক শ্রেয়ঃ;
এই জগৎ যাঁহাদের যোগ্য ছিল না, তাঁহারা প্রান্তরে প্রান্তরে, পাহাড়ে পাহাড়ে, গুহায় গুহায় ও পৃথিবীর গহ্বরে গহ্বরে ভ্রমণ করিতেন।