তুমি আপন প্রজাদিগকে কোন পথে প্রেরণ করিলে যদি তাহারা আপন শত্রুগণের সহিত যুদ্ধ করিতে বাহির হয়, এবং তোমার মনোনীত নগরের অভিমুখে ও তোমার নামের জন্য আমার নির্ম্মিত গৃহের অভিমুখে সদাপ্রভুর কাছে প্রার্থনা করে;
Cross references
আর সদাপ্রভু মোশিকে কহিলেন,
তুমি তোমার শত্রুদের প্রতিকূলে যুদ্ধ করিতে গিয়া যদি আপনার অপেক্ষা অধিক অশ্ব, রথ ও লোক দেখ, তবে সেই সকল হইতে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিসর দেশ হইতে তোমাকে উঠাইয়া আনিয়াছেন, তিনিই তোমার সহবর্ত্তী।
তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার অগ্রগামী হইয়া পার হইয়া যাইবেন; তিনিই তোমার সম্মুখ হইতে সেই জাতিগণকে বিনষ্ট করিবেন, তাহাতে তুমি তাহাদিগকে অধিকারচ্যুত করিবে; সদাপ্রভু যেমন বলিয়াছেন, তেমনি যিহোশূয়ই তোমার অগ্রগামী হইয়া পার হইবে।
আমার দাস মোশির মৃত্যু হইয়াছে; এখন উঠ, তুমি এই সমস্ত লোক লইয়া এই যর্দ্দন পার হও, এবং তাহাদিগকে অর্থাৎ ইস্রায়েল-সন্তানগণকে আমি যে দেশ দিতেছি, সেই দেশে যাত্রা কর।
আর সদাপ্রভু যিহোশূয়কে কহিলেন, দেখ, আমি যিরীহো, ইহার রাজাকে ও বলবান বীর সকলকে তোমার হস্তে সমর্পণ করিলাম।
পরে সদাপ্রভু যিহোশূয়কে কহিলেন, তুমি ভীত কি নিরাশ হইও না; সমস্ত সৈন্যকে সঙ্গে করিয়া লও, উঠ, অয়ে যাত্রা কর; দেখ, আমি অয়ের রাজাকে ও তাহার প্রজাদিগকে এবং তাহার নগর ও তাহার দেশ তোমার হস্তে সমর্পণ করিয়াছি।
যিহোশূয়ের মৃত্যুর পরে ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর কাছে এই কথা জিজ্ঞাসা করিল, কনানীয়দের বিরুদ্ধে, তাহাদের সহিত যুদ্ধ করণার্থে, প্রথমে আমাদের কে যাইবে?
পরে তিনি লোক পাঠাইয়া কেদশ-নপ্তালি হইতে অবীনোয়মের পুত্র বারককে ডাকাইয়া কহিলেন, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু কি এই আজ্ঞা করেন নাই, তাবোর পর্ব্বতে লোক লইয়া যাও, নপ্তালি-সন্তানগণের ও সবূলূন-সন্তানগণের দশ সহস্র লোক সঙ্গে করিয়া লও;
তখন সদাপ্রভু তাঁহার দিকে ফিরিয়া কহিলেন, তুমি তোমার এই বলেতেই গমন কর, মিদিয়নের হস্ত হইতে ইস্রায়েলকে নিস্তার কর; আমি কি তোমাকে প্রেরণ করি নাই?
এখন তুমি গিয়া অমালেককে আঘাত কর, ও তাহার যাহা কিছু আছে, নিঃশেষে বিনষ্ট কর, তাহার প্রতি দয়া করিও না; স্ত্রী ও পুরুষ, বালকবালিকা ও স্তন্যপায়ী শিশু, গোরু ও মেষ, উষ্ট্র ও গর্দ্দভ সকলকেই বধ কর।
পরে সদাপ্রভু তোমাকে যাত্রাপথে পাঠাইলেন, কহিলেন, যাও, সেই পাপিষ্ট অমালেকীয়দিগকে নিঃশেষে বিনষ্ট কর; এবং যে পর্য্যন্ত তাহারা উচ্ছিন্ন না হয়, তাবৎ তাহাদের সঙ্গে যুদ্ধ কর।
তখন দায়ূদ সদাপ্রভুর কাছে এই কথা জিজ্ঞাসা করিলেন, ঐ সৈন্যদলের পশ্চাতে পশ্চাতে গেলে আমি কি তাহাদের লাগাল পাইব? তিনি তাঁহাকে কহিলেন, তাহাদের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া যাও, নিশ্চয়ই তাহাদের লাগাল পাইবে, ও সকলকে উদ্ধার করিবে।
তখন দায়ূদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলেন, আমি কি পলেষ্টীয়দের বিরুদ্ধে উঠিয়া যাইব? তুমি কি আমার হস্তে তাহাদিগকে সমর্পণ করিবে? সদাপ্রভু দায়ূদকে কহিলেন, যাও, আমি অবশ্য তোমার হস্তে পলেষ্টীয়দিগকে সমর্পণ করিব।
তাহাতে দায়ূদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলেন, আর তিনি কহিলেন, তুমি যাইও না, কিন্তু উহাদের পশ্চাতে ঘুরিয়া আসিয়া বাকা বৃক্ষরাজির সম্মুখে উহাদিগকে আক্রমণ কর।
যথা, যে দিন আমার প্রজা ইস্রায়েলকে মিসর হইতে বাহির করিয়া আনিয়াছি, সেই দিন হইতে আমি আপন নাম স্থাপন জন্য গৃহ নির্ম্মাণার্থে ইস্রায়েলের সমস্ত বংশের মধ্যে কোন নগর মনোনীত করি নাই; কিন্তু আমার প্রজা ইস্রায়েলের অধ্যক্ষ হইবার জন্য দায়ূদকে মনোনীত করিয়াছি।
তুমি আপন প্রজাদিগকে কোন পথে প্রেরণ করিলে, যদি তাহারা আপন শত্রুগণের সহিত যুদ্ধ করিতে বাহির হয়, এবং তোমার মনোনীত এই নগরের অভিমুখে ও তোমার নামের জন্য আমার নির্ম্মিত গৃহের অভিমুখে তোমার কাছে প্রার্থনা করে;
পরে কূশদেশীয় সেরহ দশ লক্ষ সৈন্য ও তিন শত রথ সঙ্গে লইয়া তাহাদের বিরুদ্ধে বাহির হইলেন ও মারেশা পর্য্যন্ত আসিলেন।
পরে রথাধ্যক্ষগণ যিহোশাফটকে দেখিয়া উনিই অবশ্য ইস্রায়েলের রাজা, এই বলিয়া তাঁহার সহিত যুদ্ধ করিবার জন্য ঘুরিয়া আসিলেন; তখন যিহোশাফট চেঁচাইয়া উঠিলেন, আর সদাপ্রভু তাঁহার সাহায্য করিলেন, এবং ঈশ্বর তাঁহার নিকট হইতে তাঁহাদিগকে যাইতে প্রবৃত্তি দিলেন।
পরে যিহোশাফট সদাপ্রভুর গৃহে নূতন প্রাঙ্গণের সম্মুখে যিহূদার ও যিরূশালেমের সমাজের মধ্যে দাঁড়াইলেন,
আর কহিলেন, হে আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু, তুমি কি স্বর্গস্থ ঈশ্বর নহ? তুমি কি জাতিগণের সমস্ত রাজ্যের কর্ত্তা নহ? আর শক্তি ও পরাক্রম তোমারই হস্তে, তোমার বিপক্ষে দাঁড়াইতে কাহারও সাধ্য নাই।
পরে হিষ্কিয় রাজা ও আমোসের পুত্র যিশাইয় ভাববাদী সেই কারণ প্রযুক্ত প্রার্থনা করিলেন, ও স্বর্গের কাছে ক্রন্দন করিলেন।
আর তিনি যোষেফের তাম্বু অগ্রাহ্য করিলেন, ইফ্রয়িমের বংশকে মনোনীত করিলেন না;
কারণ সদাপ্রভু সিয়োনকে মনোনীত করিয়াছেন, তিনি আপন নিবাসের নিমিত্ত তাহা বাসনা করিয়াছেন।
অতএব, হে আমাদের ঈশ্বর, এখন তোমার এই দাসের প্রার্থনা ও বিনতি শ্রবণ কর, এবং তোমার ধ্বংসিত ধর্ম্মধামের প্রতি প্রভুর অনুরোধে তোমার মুখ উজ্জ্বল কর।