Home Bibles দানিয়েল 9:17 · বাংলা বাইবেল
দানিয়েল 9:17 · বাংলা বাইবেল

অতএব, হে আমাদের ঈশ্বর, এখন তোমার এই দাসের প্রার্থনা ও বিনতি শ্রবণ কর, এবং তোমার ধ্বংসিত ধর্ম্মধামের প্রতি প্রভুর অনুরোধে তোমার মুখ উজ্জ্বল কর।

Cross references

গণনা 6:23

তুমি হারোণ ও তাহার পুত্রগণকে বল; তোমরা ইস্রায়েল-সন্তানগণকে এইরূপে আশীর্ব্বাদ করিবে; তাহাদিগকে বলিবে,

গণনা 6:25

সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উজ্জ্বল করুন, ও তোমাকে অনুগ্রহ করুন;

১ রাজাবলি 8:28

তথাপি হে সদাপ্রভু, আমার ঈশ্বর, তুমি আপন দাসের প্রার্থনায় ও বিনতিতে মনোযোগ কর, তোমার দাস অদ্য তোমার নিকটে যে কাকূক্তি ও প্রার্থনা করিতেছে, তাহা শুন।

গীতসংহিতা 4:6

অনেকে বলে, কে আমাদিগকে মঙ্গল দেখাইবে? হে সদাপ্রভু, আমাদের প্রতি নিজ মুখের দীপ্তি উদিত কর।

গীতসংহিতা 67:1

ঈশ্বর আমাদিগকে কৃপা করুন, ও আশীর্ব্বাদ করুন, আমাদের প্রতি আপন মুখ উজ্জ্বল করুন। সেলা।

গীতসংহিতা 67:2

এইরূপে যেন পৃথিবীতে তোমার পথ, ও সমস্ত জাতির মধ্যে তোমার পরিত্রাণ বিদিত হয়।

গীতসংহিতা 74:3

এই চিরকালীন স্তূপে পদার্পণ কর; শত্রু ধর্ম্মধামে সকলই ছারখার করিয়াছে।

গীতসংহিতা 80:1

হে ইস্রায়েলের পালক, কর্ণপাত কর, যোষেফকে মেষপালবৎ চালাও যে তুমি, করূবদ্বয়ে আসীন যে তুমি, তুমি দেদীপ্যমান হও।

গীতসংহিতা 80:3

হে ঈশ্বর, আমাদিগকে ফিরাও, তোমার মুখ উজ্জ্বল কর, তাহাতে আমরা পরিত্রাণ পাইব।

গীতসংহিতা 80:4

হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, তুমি নিজ প্রজাগণের প্রার্থনার বিরুদ্ধে কতকাল কোপে জ্বলিবে?

গীতসংহিতা 80:7

হে বাহিনীগণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও, তোমার মুখ উজ্জ্বল কর, তাহাতে আমরা পরিত্রাণ পাইব।

গীতসংহিতা 80:19

হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও; তোমার মুখ উজ্জ্বল কর, তাহাতে আমরা পরিত্রাণ পাইব।

গীতসংহিতা 119:135

তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্জ্বল কর, এবং তোমার বিধি সকল আমাকে শিক্ষা দেও।

বিলাপগাথা 3:56

তুমি আমার রব শুনিয়াছ; আমার নিঃশ্বাস, আমার আর্ত্তনাদ হইতে কর্ণ লুকাইও না।

বিলাপগাথা 5:18

কেননা সিয়োন পর্ব্বত উচ্চিন্ন স্থান হইয়াছে, শৃগালগণ তদুপরি যাতায়াত করে।

দানিয়েল 9:19

হে প্রভু, শুন; হে প্রভু, ক্ষমা কর; হে প্রভু, মনোযোগ কর ও কর্ম্ম কর, বিলম্ব করিও না; হে আমার ঈশ্বর, তোমার নিজের অনুরোধে কার্য্য কর, কেননা তোমার নগরের ও তোমার প্রজাগণের উপরে তোমার নাম কীর্ত্তিত হইয়াছে।

যোহন 16:24

এ পর্য্যন্ত তোমরা আমার নামে কিছু যাচ্ঞা কর নাই; যাচ্ঞা কর, তাহাতে পাইবে, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়।

২ করিন্থীয় 1:20

কারণ ঈশ্বরের যত প্রতিজ্ঞা, তাঁহাতেই সে সকলের ‘হাঁ’ হয়, সে জন্য তাঁহার দ্বারা ‘আমেন’ও হয়, যেন আমাদের দ্বারা ঈশ্বরের গৌরব হয়।

প্রকাশিত বাক্য 21:23

“আর সেই নগরে দীপ্তিদানার্থে সূর্য্যের বা চন্দ্রের কিছু প্রয়োজন নাই; কারণ ঈশ্বরের প্রতাপ তাহা আলোকময় করে, এবং মেষশাবক তাহার প্রদীপস্বরূপ।

Interlinear

Choose Theme