পরে সদাপ্রভু তোমাকে যাত্রাপথে পাঠাইলেন, কহিলেন, যাও, সেই পাপিষ্ট অমালেকীয়দিগকে নিঃশেষে বিনষ্ট কর; এবং যে পর্য্যন্ত তাহারা উচ্ছিন্ন না হয়, তাবৎ তাহাদের সঙ্গে যুদ্ধ কর।
Cross references
সদোমের লোকেরা অতি দুষ্ট ও সদাপ্রভুর বিরুদ্ধে অতি পাপিষ্ঠ ছিল।
আর [তোমার বংশের] চতুর্থ পুরুষ এই দেশে ফিরিয়া আসিবে; কেননা ইমোরীয়দের অপরাধ এখনও সম্পূর্ণ হয় নাই।
আর ঐ যে পাপীরা আপন আপন প্রাণের প্রতিকূলে পাপ করিয়াছিল, তাহাদের অঙ্গারধানী সকল পিটাইয়া যজ্ঞবেদির আচ্ছাদনার্থ পাত প্রস্তুত করা হউক, কেননা তাহারা সদাপ্রভুর সম্মুখে সে সকল নিবেদন করিয়াছিল; অতএব সে সকল পবিত্র; আর সে সকল ইস্রায়েল-সন্তানগণের পক্ষে চিহ্ন হইবে।
তাহা কি অন্যায়কারীর জন্য বিপদ নয়? তাহা কি অধর্ম্মাচারীদের জন্য দুর্গতি নয়?
সদাপ্রভুর পথ সিদ্ধের পক্ষে দুর্গ, কিন্তু তাহা অধর্ম্মাচারীদের পক্ষে সর্ব্বনাশ।
অমঙ্গল পাপীদের পশ্চাতে পশ্চাতে দৌড়ে; কিন্তু ধার্ম্মিকদিগকে মঙ্গলরূপ পুরস্কার দত্ত হয়।