Home Bibles এজরা 4:20 · বাংলা বাইবেল
এজরা 4:20 · বাংলা বাইবেল

আর যিরূশালেমে পরাক্রমী রাজগণও ছিলেন, তাঁহারা নদীপারস্থ সকলের উপরে রাজত্ব করিতেন, এবং তাঁহাদিগকে কর, রাজস্ব ও মাশুল দেওয়া হইত।

Cross references

আদিপুস্তক 15:18

সেই দিন সদাপ্রভু অব্রামের সিহত নিয়ম স্থির করিয়া কহিলেন, আমি মিসরের নদী অবধি মহানদী, ফরাৎ নদী পর্য্যন্ত এই দেশ তোমার বংশকে দিলাম;

যিহোশূয় 1:3

যে সকল স্থানে তোমরা পদার্পণ করিবে, আমি মোশিকে যেমন বলিয়াছিলাম, তদনুসারে সেই সকল স্থান তোমাদিগকে দিয়াছি।

১ রাজাবলি 4:21

আর [ফরাৎ] নদী অবধি পলেষ্টীয়দের দেশ ও মিসরের সীমা পর্য্যন্ত যাবতীয় রাজ্যের উপরে শলোমন কর্ত্তৃত্ব করিতেন; শলোমনের সমস্ত জীবনকালে তাহারা তাঁহাকে উপঢৌকন দিত, এবং তাঁহার দাসত্ব করিত।

১ রাজাবলি 4:24

ফলে, তিনি তিপ্‌সহ অবধি ঘসা পর্য্যন্ত [ফরাৎ] নদীর এ পারস্থ সমস্ত দেশের, নদীর এ পারস্থ সকল রাজার উপরে কর্ত্তৃত্ব করিতেন; আর তাঁহার চারিদিকের সমস্ত অঞ্চলে শান্তি ছিল।

১ রাজাবলি 5:1

আর সোরের রাজা হীরম শলোমনের নিকটে আপন দাসগণকে পাঠাইলেন; কেননা লোকেরা তাঁহার পিতার স্থানে তাঁহাকেই রাজপদে অভিষেক করিয়াছে, তিনি এই কথা শুনিয়াছিলেন; বাস্তবিক হীরম দায়ূদকে বরাবর ভালবাসিতেন।

১ রাজাবলি 5:4

আর এখন আমার ঈশ্বর সদাপ্রভু চারিদিকে আমাকে বিশ্রাম দিয়াছেন; বিপক্ষ কেহ নাই, বিপদ-ঘটনাও কিছুই নাই।

১ ইতিহাস 18:3

আর যে সময়ে সোবার রাজা হদরেষর ফরাৎ নদীর নিকটে আপন কর্ত্তৃত্ব স্থাপন করিতে যান, সেই সময়ে দায়ূদ হমাতে তাঁহাকে আঘাত করেন।

১ ইতিহাস 18:6

আর দায়ূদ দম্মেশকের অরাম দেশে [সৈন্যদল] স্থাপন করিলেন; তাহাতে অরাম দায়ূদের দাস হইয়া উপঢৌকন আনিল; এই প্রকারে দায়ূদ যে কোন স্থানে যাইতেন, সেই স্থানে সদাপ্রভু তাঁহাকে বিজয়ী করিতেন।

১ ইতিহাস 18:13

পরে তিনি ইদোমে সৈন্যদল স্থাপন করিলেন; এবং ইদোমীয় সকল লোক দায়ূদের দাস হইল। আর দায়ূদ যে কোন স্থানে যাইতেন, সেই স্থানে সদাপ্রভু তাঁহাকে বিজয়ী করিতেন।

১ ইতিহাস 19:19

পরে হদরেষরের দাসগণ যখন দেখিল, তাহারা ইস্রায়েলের সম্মুখে পরাজিত হইয়াছে, তখন দায়ূদের সহিত সন্ধি করিয়া তাঁহার দাস হইল; এবং অরামীয়েরা আর অম্মোন-সন্তানগণের সাহায্য করিতে সম্মত হইল না।

২ ইতিহাস 9:14

ইহা ছাড়া বণিক ও ব্যবসায়িগণও স্বর্ণ আনিত; এবং আরবীয় সমস্ত রাজা ও দেশের শাসনকর্ত্তৃগণ শলোমনের নিকটে স্বর্ণ ও রৌপ্য আনিতেন।

২ ইতিহাস 9:23

আর ঈশ্বর শলোমনের চিত্ত যে জ্ঞান দিয়াছিলেন, তাঁহার সেই জ্ঞানের উক্তি শুনিবার জন্য পৃথিবীর সমস্ত রাজা তাঁহার সহিত সাক্ষাৎ করিতে চেষ্টা করিতেন।

২ ইতিহাস 17:11

আর পলেষ্টীয়দেরও কেহ কেহ যিহোশাফটের নিকটে করস্বরূপে উপঢৌকন ও রৌপ্য আনিল, এবং আরবীয়েরা তাঁহার নিকটে পশুপাল, সাত সহস্র সাত শত মেষ ও সাত সহস্র সাত শত ছাগ আনিল।

২ ইতিহাস 26:7

আর ঈশ্বর পলেষ্টীয়দের, গূরবাল-নিবাসী আরবীয়দের ও মিয়ূনীয়দের বিরুদ্ধে তাঁহার সাহায্য করিলেন।

এজরা 4:13

অতএব মহারাজের নিকটে নিবেদন এই, যদি এই নগর নির্ম্মিত ও প্রাচীর স্থাপিত হয়, তবে ঐ লোকেরা কর, রাজস্ব ও মাশুল আর দিবে না, ইহাতে পরিণামে রাজসরকারের ক্ষতি হইবে।

এজরা 4:16

আমরা মহারাজকে জ্ঞাত করিলাম, যদি এই নগর নির্ম্মিত ও ইহার প্রাচীর স্থাপিত হয়, তবে এতদ্দ্বারা নদীর এপারে আপনার কিছু অধিকার থাকিবে না।”

এজরা 7:24

আর এই বিজ্ঞাপন তোমাদিগকে দেওয়া যাইতেছে, যাজকদের, লেবীয়দের, গায়কদের, দ্বারপালদের, নথীনীয়দের ও সেই ঈশ্বরীয় গৃহের কর্ম্মে নিযুক্ত অন্য লোকদের মধ্যে কাহারও কাছে কর কি রাজস্ব কি মাশুল গ্রহণ করা বিধিসঙ্গত হইবে না।

গীতসংহিতা 72:8

তিনি এক সমুদ্র অবধি অপর সমুদ্র পর্য্যন্ত, ঐ নদী অবধি পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত কর্ত্তৃত্ব করিবেন।

ইজেকিয়েল 19:11

আর তাহার শাখাদণ্ড দৃঢ় ও কর্ত্তৃত্বকারীদের রাজদণ্ড হইবার যোগ্য হইল; সে দীর্ঘতায় মেঘস্পর্শী, এবং উচ্চতায় ও শাখাবাহুল্যে বিরাজমান হইল।

Interlinear

Choose Theme