আর লেবীয়দের মধ্যে মরারিবংশজাত হশবিয়ের প্রপৌত্র অস্রীকামের পৌত্র হশূবের পুত্র শমরিয়;
Cross references
আপন আপন গোষ্ঠী অনুসারে লেবীয়দের মধ্যে এই সকল লোক গণিত হইল; গের্শোণ হইতে গের্শোনীয় গোষ্ঠী, কহাৎ হইতে কহাতীয় গোষ্ঠী, মরারি হইতে মরারীয় গোষ্ঠী।
মরারির সন্তান মহলি ও মূশি। আপন আপন পিতৃকুলানুসারে এই সকল লেবীয়দের গোষ্ঠী।
মরারির সন্তান—মহলি, তাঁহার পুত্র লিব্নি,
মরারি-সন্তানগণকে স্ব স্ব গোষ্ঠী অনুসারে রূবেণবংশ, গাদবংশ ও সবূলূনবংশ হইতে গুলিবাঁট দ্বারা বারোটী নগর দত্ত হইল।
অষ্টাদশ হনানি; তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন।
দ্বারপালদের পালার কথা। কোরহীয়দের মধ্যে কোরির পুত্র মশেলিমিয় আসফ-বংশজাত লোক ছিল।
দায়ূদ রাজা এবং পিতৃকুলপতিরা অর্থাৎ সহস্রপতিগণ, শতপতিগণ ও সেনাপতিগণ যে সকল বস্তু পবিত্র করিয়াছিলেন, শলোমোৎ ও তাঁহার ভ্রাতৃগণ সেই সকল পবিত্রীকৃত বস্তুর কোষাধ্যক্ষ ছিলেন।
হোদিয়, কলীট, পলায় হানন,
আর লেবীয়দের মধ্যে; হশূবের পুত্র শিময়িয়; সেই হশূব অস্রীকামের পুত্র, অস্রীকাম হশবিয়ের পুত্র, হশবিয় বুন্নির পুত্র।
লেবীর বংশজাত পিতৃকুলপতিদের নাম বংশাবলি-পুস্তকে ইলিয়াশীবের পুত্র যোহাননের সময় পর্য্যন্ত লিখিত হইল।
লেবীয়দের প্রধান লোক হশবিয়, শেরেবিয়, ও কদ্মীয়েলের পুত্র যেশূয়, এবং তাহাদের সম্মুখস্থ ভ্রাতৃগণ ঈশ্বরের লোক দায়ূদের আজ্ঞানুসারে দলে দলে প্রশংসা ও স্তবগান করিতে নিযুক্ত হইল।