১ ইতিহাস 9:13 · বাংলা বাইবেল
ইহারা ও ইহাদের ভ্রাতৃগণ এক সহস্র সাত শত ষাট জন; ইহারা আপন আপন পিতৃকুলের পতি এবং ঈশ্বরের গৃহের সেবাকর্ম্ম সম্পাদনে অতি দক্ষ লোক।
Cross references
১ ইতিহাস 26:6
তাহার পুত্র শময়িয়েরও কতকগুলি পুত্র জন্মিল, তাহারা আপনাদের পিতৃকুলে কর্ত্তৃত্ব করিল, কারণ তাহারা বলবান বীর ছিল।
১ ইতিহাস 26:30
হিব্রোণীয়দের মধ্যে হশবিয় ও তাহার ভ্রাতৃগণ এক সহস্র সাত শত বীরপুরুষ সদাপ্রভুর সকল কার্য্যে ও রাজার সেবাকর্ম্মে যর্দ্দনের এপারে পশ্চিমদিকে ইস্রায়েলের উপরে নিযুক্ত হইল।
১ ইতিহাস 26:32
আর তাহার ভ্রাতৃগণ দুই সহস্র সাত শত বীরপুরুষ পিতৃকুলপতি ছিল; তাহাদিগকে দায়ূদ রাজা ঈশ্বরীয় ও রাজকীয় সমস্ত কার্য্য করিতে রূবেণীয়দের, গাদীয়দের ও মনঃশির অর্দ্ধবংশের উপরে নিযুক্ত করিলেন।
নেহেমিয়া 11:14
আর তাহাদের ভ্রাতৃগণ এক শত আটাশ জন বীরপুরুষ ছিল, এবং তাহাদের কার্য্যের তত্ত্বাবধায়ক ছিল সব্দীয়েল, সে হগ্গদোলীমের পুত্র।