ইনি অসরিয়ের পুত্র, ইনি সফনিয়ের পুত্র, ইনি তহতের পুত্র, ইনি অসীরের পুত্র,
Cross references
যিষ্হরের সন্তান কোরহ, নেফগ ও সিখ্রি।
লেবির সন্তান কহাৎ, তাঁহার সন্তান যিষ্হর, সেই যিষ্হরের সন্তান যে কোরহ, সে এবং রূবেণ-সন্তানগণের মধ্যে ইলীয়াবের পুত্র দাথন ও অবীরাম, এবং পেলতের পুত্র ওন দল বাঁধিল;
সেই সময়ে পৃথিবী মুখ খুলিয়া তাহাদিগকে ও কোরহকে গ্রাস করিয়াছিল, তাহাতে সেই দল মারা পড়িল, এবং অগ্নি দুই শত পঞ্চাশ জনকে গ্রাস করিল, আর তাহারা নিদর্শনস্বরূপ হইল।
দ্বিতীয় খণ্ড। [1] হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনি, হে ঈশ্বর, আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে।
হে ঈশ্বর, আমরা স্বকর্ণে শুনিয়াছি, আমাদের পিতৃপুরুষেরা আমাদিগকে বলিয়াছেন, তুমি পূর্ব্বকালে তাঁহাদের সময়ে কার্য্য করিয়াছিলে।
আমার হৃদয়ে শুভকথা উথলিয়া উঠিতেছে; আমি রাজার বিষয়ে আপন রচনা বিবৃত করিব; আমার জিহ্বা দ্রুত লেখকের লেখনীস্বরূপ।
হে সমুদয় জাতি, তোমরা ইহা শ্রবণ কর; জগন্নিবাসিগণ সকলে, কর্ণপাত কর।
হে বাহিনীগণের সদাপ্রভু, তোমার আবাস কেমন প্রিয়।
হে সদাপ্রভু, তুমি তোমার দেশের প্রতি প্রসন্ন হইয়াছ, তুমি যাকোবের বন্দিদশা ফিরাইয়াছ।