Home Bibles ১ ইতিহাস 21:18 · বাংলা বাইবেল
১ ইতিহাস 21:18 · বাংলা বাইবেল

পরে সদাপ্রভুর দূত দায়ূদকে বলিবার জন্য গাদকে কহিলেন, দায়ূদ উঠিয়া গিয়া যিবূষীয় অর্ণানের খামারে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি স্থাপন করুক।

Cross references

২ শমূয়েল 24:18

সেই দিন গাদ দায়ূদের কাছে আসিয়া তাঁহাকে কহিলেন, আপনি উঠিয়া গিয়া যিবূষীয় অরৌণার খামারে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি স্থাপন করুন।

১ ইতিহাস 21:11

পরে গাদ দায়ূদের নিকটে আসিয়া তাঁহাকে বলিলেন, সদাপ্রভু এই কথা কহেন,

১ ইতিহাস 21:15

আর ঈশ্বর যিরূশালেম বিনষ্ট করিবার জন্য এক দূতকে তথায় প্রেরণ করিলেন; তিনি যখন বিনাশ করিতে উদ্যত হইলেন, তখন সদাপ্রভু দৃষ্টিপাত করিয়া সেই বিপদের জন্য অনুশোচনা করিলেন, এবং বিনাশক দূতকে কহিলেন, যথেষ্ট হইয়াছে, এখন তোমার হস্ত সঙ্কুচিত কর। তখন সদাপ্রভুর দূত যিবূষীয় অর্ণানের খামারের নিকটে দাঁড়াইয়াছিলেন।

২ ইতিহাস 3:1

পরে শলোমন যিরূশালেমে মোরিয়া পর্ব্বতে সদাপ্রভুর গৃহ নির্ম্মাণ করিতে আরম্ভ করিলেন; [সদাপ্রভু] সেই স্থানে তাঁহার পিতা দায়ূদকে দর্শন দিয়াছিলেন, এবং দায়ূদ সেই স্থান নিরূপণ করিয়াছিলেন; তাহা যিবূষীয় অর্ণানের খামার।

প্রেরিতদের কার্য 8:26

পরে প্রভুর এক দূত ফিলিপকে এই কথা কহিলেন, উঠ, দক্ষিণ দিকে, যে পথ যিরূশালেম হইতে ঘসার দিকে নামিয়া গিয়াছে, সেই পথে যাও; সেই স্থান প্রান্তর।

Interlinear

Choose Theme