আর দায়ূদ ঈশ্বরকে কহিলেন, লোকদিগকে গণনা করিতে যে আজ্ঞা দিয়াছিল, সে কি আমি নহি? আমিই পাপ করিয়াছি, আমিই বড় অপরাধ করিয়াছি, কিন্তু এই মেষগণ কি করিল? হে আমার ঈশ্বর সদাপ্রভু, বিনয় করি, আমারই বিরুদ্ধে ও আমার পিতৃকুলের বিরুদ্ধে তোমার হস্ত বিস্তারিত হউক; কিন্তু তোমার প্রজাদিগকে প্রহার করিবার জন্য বিস্তারিত না হউক।
Cross references
অতএব বিনয় করি, প্রভুর নিকটে এই যুবকটীর পরিবর্ত্তে আপনার দাস আমি প্রভুর দাস হইয়া থাকি, কিন্তু এই যুবককে আপনি তাহার ভাইদের সঙ্গে যাইতে দিউন।
তুমি তাহাদের কাছে প্রণিপাত করিও না, এবং তাহাদের সেবা করিও না; কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আমি স্বগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর; আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তানদিগের উপরে বর্ত্তাই, যাহারা আমাকে দ্বেষ করে, তাহাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্য্যন্ত বর্ত্তাই;
আহা! এখন যদি ইহাদের পাপ ক্ষমা কর—; আর যদি না কর, তবে আমি বিনয় করিতেছি, তোমার লিখিত পুস্তক হইতে আমার নাম কাটিয়া ফেল।
এই কারণ কি অদ্য সদাপ্রভুর পশ্চাদ্গমন হইতে ফিরিয়া যাইতে চাহ? তোমরা অদ্য সদাপ্রভুর বিদ্রোহী হইলে তিনি কল্য ইস্রায়েলের সমস্ত মণ্ডলীর প্রতি ক্রুদ্ধ হইবেন।
অতএব এখন তুমি আমার দাস দায়ূদকে এই কথা বল, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমার প্রজার উপরে, ইস্রায়েলের উপরে নায়ক করিবার জন্য আমিই তোমাকে মেষবাথান হইতে ও মেষের পশ্চাৎ হইতে গ্রহণ করিয়াছি।
অতএব খড়্গ কখনও তোমার কুলকে ছাড়িয়া যাইবে না; কেননা তুমি আমাকে তুচ্ছ করিয়া হিত্তীয় ঊরিয়ের স্ত্রীকে লইয়া আপনার স্ত্রী করিয়াছ।
আর ইস্রায়েলের প্রতি সদাপ্রভুর ক্রোধ পুনর্ব্বার প্রজ্বলিত হইল, তিনি তাহাদের বিরুদ্ধে দায়ূদকে প্রবৃত্তি দিলেন, কহিলেন, যাও, ইস্রায়েল ও যিহূদাকে গণনা কর।
পরে দায়ূদ সেই লোকঘাতী দূতকে দেখিয়া সদাপ্রভুকে কহিলেন, দেখ, আমিই পাপ করিয়াছি, আমিই অপরাধ করিয়াছি, কিন্তু এই মেষগণ কি করিল? বিনয় করি, আমারই বিরুদ্ধে ও আমার পিতৃকুলের বিরুদ্ধে হস্ত বিস্তার কর।
তখন তিনি কহিলেন, আমি সমস্ত ইস্রায়েলকে অরক্ষক মেষপালের ন্যায় পর্ব্বতগণের উপরে ছিন্নভিন্ন দেখিলাম, এবং সদাপ্রভু কহিলেন, উহাদের স্বামী নাই; উহারা প্রত্যেকে কুশলে আপন আপন বাটীতে ফিরিয়া যাউক।
পরে দায়ূদ ঈশ্বরকে কহিলেন, এই কার্য্য করিয়া আমি মহাপাপ করিয়াছি; কিন্তু এখন বিনয় করি, নিজ দাসের অপরাধ ক্ষমা কর; কেননা আমি বড়ই অজ্ঞানের কর্ম্ম করিয়াছি।
তুমি আমাদিগকে ভক্ষণীয় মেষের ন্যায় সমর্পণ করিয়াছ, আমাদিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন করিয়াছ।
তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করিয়াছি, তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত, তাহাই করিয়াছি; অতএব তুমি আপনার বাক্যে ধর্ম্মময়, আপনার বিচারে নির্দ্দোষ রহিয়াছ।
হে ঈশ্বর, হে আমার পরিত্রাণের ঈশ্বর, রক্তপাতের দোষ হইতে আমাকে উদ্ধার কর, আমার জিহ্বা তোমার ধর্ম্মশীলতার বিষয় গান করিবে।
হে ঈশ্বর, তুমি কেন চিরতরে ত্যাগ করিয়াছ? আপন চরাণির মেষগণের বিরুদ্ধে কেন তোমার ক্রোধাগ্নি প্রধূমিত হইতেছে?
আর যাহারা তোমা হইতে উৎপন্ন হইবে, তোমার সেই সন্তানগণের মধ্যে কয়েক জন নীত হইবে; এবং তাহারা বাবিল-রাজের প্রাসাদে নপুংসক হইবে।
অভিপ্রায় এই, আমি যখন তোমার ক্রিয়া সকল মার্জ্জনা করিব, তখন তুমি যেন তাহা স্মরণ করিয়া লজ্জিতা হও, ও নিজ অপমান প্রযুক্ত আর কখনও মুখ না খুল, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
আমিই উত্তম মেষপালক; উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে।
কেননা আমার ভ্রাতৃগণের জন্য, যাহারা মাংসের সম্বন্ধে আমার স্বজাতীয় তাহাদের জন্য, আমিই যেন খ্রীষ্ট হইতে পৃথক্ থাকিয়া শাপাস্পদ হই, এমন কামনা করিতে পারিতাম।
তিনি আমাদের নিমিত্তে আপন প্রাণ দিলেন, ইহাতে আমরা প্রেম জ্ঞাত হইয়াছি; এবং আমরাও ভ্রাতাদের নিমিত্ত আপন আপন প্রাণ দিতে বাধ্য।