সেই দিন গাদ দায়ূদের কাছে আসিয়া তাঁহাকে কহিলেন, আপনি উঠিয়া গিয়া যিবূষীয় অরৌণার খামারে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি স্থাপন করুন।
Cross references
পরে যখন দায়ূদ প্রত্যূষে উঠিলেন, তখন দায়ূদের দর্শক গাদ ভাববাদীর নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল,
পরে সদাপ্রভুর দূত দায়ূদকে বলিবার জন্য গাদকে কহিলেন, দায়ূদ উঠিয়া গিয়া যিবূষীয় অর্ণানের খামারে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি স্থাপন করুক।
তখন অর্ণান গোম মাড়িতেছিল। কিন্তু দায়ূদ অর্ণানের কাছে আসিলে অর্ণান দৃষ্টি করিয়া দায়ূদকে দেখিয়া খামার হইতে বাহিরে আসিয়া ভূমিতে উবুড় হইয়া দায়ূদকে প্রণিপাত করিল।
পরে শলোমন যিরূশালেমে মোরিয়া পর্ব্বতে সদাপ্রভুর গৃহ নির্ম্মাণ করিতে আরম্ভ করিলেন; [সদাপ্রভু] সেই স্থানে তাঁহার পিতা দায়ূদকে দর্শন দিয়াছিলেন, এবং দায়ূদ সেই স্থান নিরূপণ করিয়াছিলেন; তাহা যিবূষীয় অর্ণানের খামার।
আর আমি তাহার মুখ হইতে তাহার পেয় রক্ত, ও দন্তের মধ্য হইতে তাহার জঘন্য বস্তু সকল অপসারণ করিব; আর সে অবশিষ্ট থাকিয়া আপনিও আমাদের ঈশ্বরের লোক হইবে; সে যিহূদার মধ্যে অধ্যক্ষতুল্য হইবে, এবং ইক্রোণ যিবূষীয়ের তুল্য হইবে।