Home Bibles ১ ইতিহাস 2:3 · বাংলা বাইবেল
১ ইতিহাস 2:3 · বাংলা বাইবেল

যিহূদার সন্তান—এর, ওনন ও শেলা; তাঁহার এই তিন পুত্র কানানীয়া বৎ-শূয়ার গর্ভে জন্মিয়াছিল। যিহূদার জ্যেষ্ঠ পুত্র এর সদাপ্রভুর দৃষ্টিতে দুষ্ট হওয়াতে তিনি তাহাকে মারিয়া ফেলিলেন।

Cross references

আদিপুস্তক 38:2

সে স্থানে শূয় নামে এক কনানীয় পুরুষের কন্যাকে দেখিয়া যিহূদা তাহাকে গ্রহণ করিয়া তাহার কাছে গমন করিল।

আদিপুস্তক 38:3

পরে সে গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিল, ও যিহূদা তাহার নাম এর রাখিল।

আদিপুস্তক 38:4

পরে পুনর্ব্বার তাহার গর্ভ হইলে সে পুত্র প্রসব করিয়া তাহার নাম ওনন রাখিল।

আদিপুস্তক 38:5

পনর্ব্বার তাহার গর্ভ হইলে সে পুত্র প্রসব করিয়া তাহার নাম শেলা রাখিল; ইহার জন্মকালে যিহূদা কষীবে ছিল।

আদিপুস্তক 38:7

কিন্তু যিহূদার জ্যেষ্ঠ পুত্র এর সদাপ্রভুর সাক্ষাতে দুষ্ট হওয়াতে সদাপ্রভু তাহাকে মারিয়া ফেলিলেন।

আদিপুস্তক 38:10

তাহার সেই কার্য্য সদাপ্রভুর দৃষ্টিতে মন্দ হওয়াতে তিনি তাহাকেও বধ করিলেন।

আদিপুস্তক 46:12

যিহূদার পুত্র এর, ওনন, শেলা, পেরস ও সেরহ। কিন্তু এর ও ওনন কনান দেশে মরিয়াছিল; এবং পেরসের পুত্র হিষ্রোণ ও হামূল।

গণনা 26:19

যিহূদার পুত্র এর ও ওনন; এর ও ওনন কনান দেশে মরিয়াছিল।

১ ইতিহাস 4:21

যিহূদার পুত্র শেলার সন্তান—লেকার পিতা এর, ও মারেশার পিতা লাদা, এবং অসবেয়ের কুলজাত যে লোকেরা মসীনাবস্ত্র বুনিত, তাহাদের সকল গোষ্ঠী,

১ ইতিহাস 9:5

শীলোনীয়দের মধ্যে জ্যেষ্ঠ অসায় ও তাহার সন্তানগণ।

Interlinear

Choose Theme