Home Bibles আদিপুস্তক 38:10 · বাংলা বাইবেল
আদিপুস্তক 38:10 · বাংলা বাইবেল

তাহার সেই কার্য্য সদাপ্রভুর দৃষ্টিতে মন্দ হওয়াতে তিনি তাহাকেও বধ করিলেন।

Cross references

আদিপুস্তক 46:12

যিহূদার পুত্র এর, ওনন, শেলা, পেরস ও সেরহ। কিন্তু এর ও ওনন কনান দেশে মরিয়াছিল; এবং পেরসের পুত্র হিষ্রোণ ও হামূল।

গণনা 11:1

আর লোকেরা বচসাকারীদের মত সদাপ্রভুর কর্ণগোচরে মন্দ কথা কহিতে লাগিল; আর সদাপ্রভু তাহা শুনিলেন, ও তাঁহার ক্রোধ প্রজ্বলিত হইয়া উঠিল; তাহাতে তাহাদের মধ্যে সদাপ্রভুর অগ্নি জ্বলিয়া উঠিয়া শিবিরের প্রান্তভাগ গ্রাস করিতে লাগিল।

গণনা 22:34

তাহাতে বিলিয়ম সদাপ্রভুর দূতকে কহিল, আমি পাপ করিয়াছি; কেননা আপনি যে আমার বিপরীতে পথে দাঁড়াইয়া আছেন, তাহা আমি জানি নাই, কিন্তু এক্ষণে যদি ইহাতে আপনার অসন্তোষ হয়, তবে আমি ফিরিয়া যাই।

গণনা 26:19

যিহূদার পুত্র এর ও ওনন; এর ও ওনন কনান দেশে মরিয়াছিল।

১ শমূয়েল 2:25

মনুষ্য যদি মনুষ্যের বিরুদ্ধে পাপ করে, তবে ঈশ্বর তাহার বিচার করিবেন; কিন্তু মনুষ্য যদি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করে, তবে তাহার জন্য কে বিনতি করিবে? তথাপি তাহারা পিতার বাক্যে কর্ণপাত করিত না, কেননা তাহাদিগকে বধ করা সদাপ্রভুর অভিপ্রেত ছিল।

২ শমূয়েল 11:27

পরে শোক অতীত হইলে দায়ূদ লোক পাঠাইয়া তাহাকে আপন বাটীতে আনাইলেন, তাহাতে সে তাঁহার স্ত্রী হইল, ও তাঁহার জন্য পুত্র প্রসব করিল। কিন্তু দায়ূদের কৃত এই কর্ম্ম সদাপ্রভুর দৃষ্টিতে মন্দ হইল।

১ রাজাবলি 17:20

আর তিনি সদাপ্রভুকে ডাকিয়া কহিলেন, হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি যে বিধবার বাটীতে প্রবাস করিতেছি, তুমি কি তাহার পুত্রকে মারিয়া ফেলিয়া তাহারও উপরে অমঙ্গল উপস্থিত করিলে?

১ ইতিহাস 2:3

যিহূদার সন্তান—এর, ওনন ও শেলা; তাঁহার এই তিন পুত্র কানানীয়া বৎ-শূয়ার গর্ভে জন্মিয়াছিল। যিহূদার জ্যেষ্ঠ পুত্র এর সদাপ্রভুর দৃষ্টিতে দুষ্ট হওয়াতে তিনি তাহাকে মারিয়া ফেলিলেন।

১ ইতিহাস 21:7

আর ঈশ্বর এই কার্য্যে অসন্তুষ্ট হইলেন; তাই তিনি ইস্রায়েলকে আঘাত করিলেন।

হিতোপদেশ 14:32

দুষ্ট লোক আপন দুষ্কার্য্যে নিপাতিত হয়, কিন্তু ধার্ম্মিক মরণকালে আশ্রয় পায়।

হিতোপদেশ 24:18

পাছে সদাপ্রভু তাহা দেখিয়া অসন্তুষ্ট হন, এবং তাহার উপর হইতে আপন ক্রোধ ফিরান।

যিরমিয় 44:4

তথাপি আমি আমার সমস্ত দাস ভাববাদিগণকে তোমাদের নিকটে পাঠাইতাম, প্রত্যূষে উঠিয়া পাঠাইয়া বলিতাম, আহা, তোমরা আমার ঘৃণিত এই জঘন্য কার্য্য করিও না।

হাগ্গয় 1:13

তখন সদাপ্রভুর দূত হগয় সদাপ্রভুর দৌত্য-কার্য্যক্রমে লোকদিগকে কহিলেন, সদাপ্রভু কহেন, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি।

Interlinear

Choose Theme